সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সজীব খান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ আমিনুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) জনাব এসএম জামিল আহমেদ স্যারের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব সেখ মাহমুদ হোসেন স্যারের নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ইং ২৮/১২/২৩ তারিখ রাত্র অুনমান ২২.৩০ ঘটিার সময় এসআই (নিঃ) শেখ মোঃ গোলাম আজাম, এসআই (নিঃ) মোঃ মিজানুর রহমান, সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানাধীন কাজীমহল্লা গ্রামস্থ জনৈক সাদ্দাম হোসেন, পিং-মৃত মোশারফ হোসেন, মাতা-সালমা বেগম এর নির্মানাধীন বসত বাড়ীর ভেতর থেকে তাসের মাধ্যমে টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় আসামী ১। মোঃ আসাদ শেখ(৩৫), পিং-আনিছুর রহমান, ২। জাকির হোসেন পলাশ(৩৫), পিং-আলিমুজ্জামান, ৩। শেখ শহিদুল ইসলাম(৩০), পিং-শেখ তহিদুল ইসলাম, ৪। শেখ জাকির হোসেন(৩৮), পিং-আব্দুস সালাম, সর্ব সাং-কাজী মহল্লা, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাদেরকে গ্রেফতার করেন। আসামীদেরকে ইং-২৯/১২/২৩ খ্রিঃ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ