সাতক্ষীরা দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ঢালিরঘের গ্রামের চিত্র রঞ্জনের ছেলে রাজু দাস (২২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। গুরুত্বর আহত হয়েছে আরো ১জন, আহত হলেন দেবহাটা উপজেলার টিকেট গ্রামের সুমন সরকার (২২)। বৃহস্পতিবার (০৯মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে দক্ষিণ আলিপুর বলফিল্ড সংলগ্ন সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে ঘটনাটি ঘটেছে।
তারা কয়েকজন বন্ধু মিলে ভোমরা নবাতকাটি যোজ্ঞ গান শুনে ইঞ্জিনভ্যান যোগে বাড়ি ফেরার পথে দক্ষিণ আলিপুর বলফিল্ড সংলগ্ন পৌছালে কালিগঞ্জ থেকে আসা এক মালবাহি ট্রাক ইঞ্জিনভ্যানের সাথে ধাক্কা লেগে ছটকে পড়ে যায়। ট্রাকটি দ্রুত গতিতে চলে যায়।
স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক রাজু দাসকে মৃত্যু ঘোষণা করেন। আহত সুমন সরকারকে সাতক্ষীরা সিবি হসপিটালে ভর্তি করা হয়। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার এস আই তপন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত রাজু দাসের লাশ তদন্ত করতে আসলে পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেন।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ