স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার পুলিশ সুপার হিসেবে যোগদান করেই মাদক, সন্ত্রাস ও ভূমিদস্যুদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম।
পুলিশ সুপার বলেন, অপরাধ দমনে পুলিশ ও সাংবাদিক একসঙ্গে কাজ করতে চাই। অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অপরাধ যে-ই করুক, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ২০১৩-১৪ সালে সাতক্ষীরা জেলা সারা দেশ থেকে একেবারে বিচ্ছিন্ন ছিল। জামায়াতে ইসলামীর নাশকতায় সাতক্ষীরার জনজীবন স্থবির হয়ে পড়েছিল। পরিস্থিতি সামাল দিতে সে সময়ে চৌধুরী মঞ্জুরুল কবীরকে সাতক্ষীরার পুলিশ সুপার পদে বদলি করা হয়েছিল। সেই সময়ে আমি সাতক্ষীরা সদর সার্কেলের এএসপি হিসেবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলাম। যেটি সাতক্ষীরাবাসী আজও স্মরণে রেখেছে। প্রায় এক দশক পর আমি সাতক্ষীরা পুলিশ সুপার পদে বদলি হওয়ায় জামায়াতে ইসলামীর সেসব নাশকতাকারীর মধ্যে কিছুটা হলেও ভীতির সঞ্চার হয়েছে।
কাজী মনিরুজ্জামান বলেন, সাতক্ষীরায় মাদক কারবারিদের ঠাঁই নেই। জড়িত থাকলেই ব্যবস্থা নেওয়া হবে। যারা মাদক সেবন করে, কেনাবেচা করে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যুবসমাজকে মাদক থেকে দূরে থাকতে হবে। মাদক পরিবার ও সমাজকে ধ্বংস করে দিচ্ছে।
তিনি মাদক কারবারিদের আত্মসমর্পণের অনুরোধ জানিয়ে বলেন, এ সব মানুষকে সমাজে আরও ১০ জন স্বাভাবিক মানুষের মতো বেঁচে থাকার সুযোগ সৃষ্টি করে দিতে সহায়তা করবে পুলিশ। সন্ত্রাস-জঙ্গিবাদকে নির্মূল করে দেওয়া হবে।
সাতক্ষীরা সদর থানা পুলিশের মাদক বিরোধী সাড়াশি অভিযান অব্যাহত থাকতেই ভোমরা, মাহমুদপুর, বাদামতলা এলাকায় চলছে জমজমাট মাদকের চোরাকারবার।
নির্ভরযোগ্য সুত্র জানিয়েছে, মাহমুদপুর গাঙ্গানিয়ার বশির কারিগরের ছেলে আজিজুল ইসলাম পলতা,
মাহমুদপুর নাটাপাড়া এলাকার সাইদুল, গয়েষপুর এলাকার চিহ্নিত মাদক চোরাকারবারি মৃত ছলে সরদারের ছেলে ফারুক, ভোমরা ঋষি পাড়া এলাকার মৃত ছব্বত আলীর ছেলে মাছুম বিল্লাহ। এরা সবাই চিহ্নিত প্রভাবশালি সঙ্ঘবদ্ধ মাদক চোরাকারবারি। তারা সাতক্ষীরা সদর উপজেলায় মাদকের শক্তিশালী চক্র গড়ে তুলেছে।
একাধিক সূত্র জানিয়েছে তারা রাতের অন্ধকারে সদরের গাজীপুর সীমান্ত, ভোমরা ও ঘোনা সীমান্তের বিভিন্ন চোরাপথ দিয়ে হাজার হাজার বোতল ফেনসিডিল, মদ, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক আমদানি করে আসছে বহুদিন ধরে। এদের মধ্যে আজিজুল ইসলাম পলতার নামে রয়েছে একাধিক মাদকের মামলা। পলতার মাদক বহন করে নুরহোসেন, তামান্না ও হাবিবুর। তারাই মাদকের চালান পৌছেদেয় নির্দিষ্ট গন্তব্যে।
বাদামতলা ও গয়েষপুর এলাকায় বেপরোয়া ভাবে মাদকের চোরাকারবার চালিয়ে আসছে পুলিশের সোর্স পরিচয় দানকারী ফারুক। এই ফারুক ইয়াবা ও ফেনসিডিলের পাইকারি বিক্রেতা। ফারুকের নামে রয়েছে আটটি মাদকের মামলা।
এ ছাড়া বেপরোয়া মাদকের ব্যাবসা চালিয়ে আসছে ভোমরা ঋষি পাড়া এলাকার মাসুম বিল্লাহ ওরফে মাসুম আলী। সে বিজিবি’র সোর্স পরিচয়দিয়ে বহুদিন যাবত মাদকের রমরমা ব্যাবসা করছে। মাসুম আলী’র বাড়ি বাংলাদেশ সীমান্তে হওয়ায় রাতের অন্ধকারে ভারতে প্রবেশ করে খুব সহজে মাদক আমদানি করেন তিনি।
আরো মাদকের রমরমা ব্যাবসা করছে ভোমরা কানপাড়ার ফকির গাজীর ছেলে শহিদুল, শহিদুলের ছেলে আবুল হাসান খোকা, শহিদুলের বোন শহিদা, শাইদা, বাদল,সাদেক , ইসরাফিল, বৈকারি কাথন্ডার শিমুল, কুশখালির তুহিন, শ্রীরামপুর এলাকার মাদক শফি, বকুল। লক্ষ লক্ষ টাকার মাদকের চালান পাচার করে আসছে সাতক্ষীরা শহরের মিল বাজার এলাকার আরিফ। কুলিয়া পুস্পকাটি ইট ভাটায় ইউপি সদস্যের সহযোগিতায় ফেনসিডিলের ও গাঁজার ব্যবসা করছে বহেরার সালাম।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ