তালা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার তালা সদর ইউনিয়নে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) সকালে চেয়ারম্যান কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন। এ সময় নয়টি ওয়ার্ডের ইউপি সদস্যগণ গ্রাম পুলিশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে অনলাইন জুয়া মাদক চুরি ইভটিজিং নিরসনে গণসচেতনতা গড়ে তুলতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয় এবং আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে ইউনিয়নের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস, জঙ্গিবাদ-মাদক প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ