নিজস্ব প্রতিনিধি :সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছে সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাব।
রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি সাতক্ষীরা ব্লিস হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সুমন কুমার দাসের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
বিবৃতিতে স্বাক্ষর করেন সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের সভাপতি জাহিদুর রহমান (পলাশ), সহ-সভাপতি মো. শাহজাহান আলম, সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক বিপ্লব, কোষাধ্যক্ষ মো. আজহারুল ইসলাম, সাহিত্য সম্পাদক মো. মামুন হোসেন, দপ্তর সম্পাদক মো. শিমুল হোসেন বাবুসহ সকল সদস্যবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ আবু জাহিদ ডাবলুর দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান।
---
ভাই, এই নিউজের ছবি থাকলে দেন, আগেরগুলোর মতো সাইট সাইজে বানিয়ে দিই।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ