জি এম আমিনুল হক:সাতক্ষীরার সদরের ধুলিহর জাহানাবাজের হযরত আবু বকর সিদ্দীক (রা:) ইসলামীয়া কামিল মাদ্রাসার দাখিলের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা হয়েছে।
২৪শে ফেব্রুয়ারি অত্র প্রতিষ্ঠানের আয়োজনে মাদ্রাসার মাঠে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি আ. মাও: আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মো: মোস্তাক আহমেদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মো: জাহারুল ইসলাম টুটুল,অবসরপ্রাপ্ত যুগ্ন সচিব আ. ফজলুর রহমান,আঁগরদাড়ি আমিনিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফেজ রবিউল বাশার,জেলা জামায়াতে আমীর অধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল প্রমুখ।
এ সময় অন্যেন্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আবুল হোসেন,অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওসমান গনি ,সাবেক অধ্যক্ষ মুফতি হাফিজুর রহমান,বিডিএফ প্রেসক্লাবের সভাপতি আ. শাহাদাৎ হোসেন বাবু,সহকারী অধ্যাপক মাও: মনিরুল ইসলাম বিলালী,খালিদ বিন ওয়ালিদ, আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও: আখতারুজ্জামান, আব্দুর রশিদ, সমাজসেবক আ. আব্দুল মান্নান,সহকারী অধ্যাপক ছাবিনা ইয়াসমিনসহ মাদ্রাসার সকল শিক্ষক ও শিক্ষার্থীরা।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক মাও: আব্দুর সবুর।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ