নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের ক্রিকেটর মোস্তাফিজের বিদ্যালয় খ্যাত বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে বসন্ত বরণ ও পিঠা উৎসব উদযাপিত হয়েছে।
বিদ্যালয়টির আয়োজনে ২০ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০ টায় বিদ্যালয় চত্বরে বসন্ত বরণ ও পিঠা উৎসবটিতে বরেয়া মিলনী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী জাতীয় দলের ক্রিকেটার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানের শুরুতেই পিঠা উৎসবের শুভ উদ্বোধন করেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক আলহাজ্ব এম. আব্দুল হাকিম সরদার।
সহকারী শিক্ষক এ.কে.এম হাসানুজ্জামান ও মোহাম্মদ ইকবাল হোসেনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমান,বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয় এর প্রাক্তন প্রধান শিক্ষক মোহাম্মদ ইদ্রিস আলী, হীরালাল সরকার, অবসরপ্রাপ্ত (গণিত) শিক্ষক সত্য রঞ্জন বিশ্বাস, ইউপি সদস্য ও সাতক্ষীরা ডক্টর'স ক্লিনিক এর ডাইরেক্টর এনামুল হক (এনাম), সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান সরদার,বরেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোজিনা পারভীন, কিশোরী মোহন। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
পিঠার স্টল গুলোতে শিক্ষার্থী অবিভাবকদের উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।পিঠা উৎসবে রকমারি আইটেমের বিভিন্ন পিঠা উপস্থাপন ও খাওয়ানো হয়। বসন্ত বরণ উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন অত্র বিদ্যালয় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা।আবৃত্তি, সংগীত পরিবেশন এবং ক্রিড়া অনুষ্ঠানের মাধ্যমে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপি অনুষ্ঠানটি উদযাপিত হয়। ক্রীড়া অনুষ্ঠান শেষে পুরষ্কার বিতরণ করেন বিশ্ব বরেন্য ক্রিকেটর কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ