রনি হোসেন, কেশবপুর : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ২০ আগস্ট বিকালে কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের ৪, ৫, ৬, ৭ ও ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে পৃথক পৃথক ভাবে পালিত হয়েছে। গৌরীঘোনা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী মোড়লের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমূল হোসেনের সঞ্চালনায় ভারতভায়না বাজারে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, উপজেলা যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদ প্রমুখ। আলোচনা সভা উপস্থাপনা করেন গৌরীঘোনা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক অলোক চক্রবর্তী।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ