নিজস্ব প্রতিনিধি : কৃষ্ণনগরের পল্লিতে চৌধুরীয়াটি জামে মসজিদে যুবকদের উদ্যোগে ২৭ পদের ইফতার সামগ্রী দিয়ে ইফতার করিয়েছে রোজাদার ও গ্রামবাসীদের।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার এ মসজিদটিতে পবিত্র মাহে রমজানের ২৭ তারিখের সাথে সামঞ্জস্য রেখে ২৭ পদের ইফতার সামগ্রীর মাধ্যমে ইফতার আয়োজন করে যুবকেরা। মসজিদ কমিটির সেক্রেটারি মো: রফিকুল ইসলাম জানান স্থানীয় যুবকদের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছর ২৭ রমজান(শুক্রবার,২৮মার্চ) যুব সমাজের সভাপতি মিয়ারাজ হোসেন ঢালীর নেতৃত্বে গ্রামবাসী ও রোজাদারদের ইফতার করানো হয়েছে। গ্রামের মানুষ নানান পদের ইফতার পেয়ে খুশি হয়েছে। আগামীতে যুবকেরা গ্রামের কল্যাণকর সামাজিক উদ্যোগ গ্রহণে অগ্রণী ভুমিকা পালন করবে।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ