*সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৭ অক্টোবর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কালিয়ানী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তের কাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১৩টি ম্যাগাজিন এবং বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করে।
৩৩ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়ানী বিওপির টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা অস্ত্র ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এই অভিযানে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ