
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে ২দিন ব্যাপী হিফজুল কোরআন ও ইসলামী সংগীত প্রতিযোগিতা ছিল উৎসব মূখর। উপজেলার আঞ্চলিক প্রেসক্লাব কৃষ্ণনগরের ব্যতিক্রমী এ আয়োজনে যুক্ত হয়েছিল রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণ। দেশ ও প্রবাসের বিভিন্ন মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগীতায় বাস্তবায়িত অনুষ্ঠানটিতে জেলার কয়েকটি উপজেলা থেকে আগত প্রতিযোগি ও দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
৩০ মার্চ (১৯ রমজান)শনিবার সকাল ১০টায় কিষাণ মজদূর ইউনাইটেড একাডেমি হাইস্কুল মাঠে "মুক্ত মঞ্চে" প্রেস ক্লাব সভাপতি মো: আফজাল হোসেনের স্বাগত বক্তব্যর মধ্য দিয়ে জাকজমকপূর্ণ পরিবেশে সকাল ১০ টায় প্রতিযোগিতা পর্ব শুরু হয়। সকাল থেকে সন্ধা পর্যন্ত হেফজ ও ইসলামী সংগীত বিভাগে অংশ নেওয়া ১১৯ প্রতিযোগির মধ্য থেকে সর্বোচ্চ স্কোর প্রাপ্ত হেফজ বিভাগে ১০ জন ও ইসলামী সংগীত বিভাগে ১২ জন প্রতিযোগীকে চূড়ান্ত পর্বে অংশগ্রহনের জন্য মনোনিত করে হেফজ ও সংগীত বিভাগের ৬ সদস্যর বিচারক মণ্ডলী ।
৩১ মার্চ, রবিবার (২০ রমজান) সকাল ১০টায় একই মঞ্চে বজ্ঞবন্ধু কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান মুকুলের সূচনা বক্তব্যর মধ্য দিয়ে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা শুরু হয়। বেলা ১টা ৩০ মিনিটে শেষ হয় প্রতিযোগিতা পর্ব। বেলা ২ টা থেকে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে দেশ বরেণ্য ইসলামী শিল্পী দের পরিবেশনা ও ইসলামী সংগীত বিভাগে চূড়ান্ত ভাবে মনোনীত শেরা দশ প্রতিযোগির অংগ্রহনে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকাল ৫ টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে কালিগঞ্জ, শ্যামনগর আশাশুনী উপজেলা থেকে আগত দর্শনার্থী সহ স্থানীয় দর্শকদের উপস্থিতিতে উৎসব মূখর হয়ে উঠে অনুষ্ঠান স্থল। সংস্কৃতিক অনুষ্ঠান শেষে দর্শকদের মধ্য কুইজ প্রতিযোগিতা শুরু হয়। কুইজ প্রতিযোগীতায় উত্তর দাতা ১০ জন প্রতিযোগী দর্শকদের মধ্য থেকে মঞ্চ সংগীত পরিবেশনায় শেরা ১ জনকে পুরস্কৃত করা হয়। বিকাল ৫ টা ৩০ মিনিটে শুরু হয় প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। হেফজ বিভাগে ৫৮ প্রতিযোগীকে পিছনে ফেলে বিজয়ী হয় শ্যামনগর উপজেলার মুহাম্মাদ মুহিম মুন্তাসির এবং ইসলামী সংগীত বিভাগে ৬১ প্রতিযোগীর মধ্য দেবহাটা উপজেলার মো: আল আমিন সিদ্দিক বিজয়ী হয়। হেফজ বিভাগে ২য় স্থান অধিকার করেন মো: হুজাইফা মাসরুর, ৩য় স্থান অধিকার করেন মো: নাজমুল সাকিব। ইসলামী সংগীতে ২য় স্থান অধিকার করেন কালিগঞ্জের ওহিদুজ্জামান সোহাগ, ৩য় স্থান অধিকার করেন শ্যামনগর উপজেলার হাসিব জামান। অনুষ্ঠানটিতে বিজয়ীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন কালিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল আহসান, কুশলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান কাজী মোফাখারুল ইসলাম নিলু, হিফজুল কুরআন ও ইসলামী সংগীত প্রতিযোগিতার উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যক্ষ মো: মাহবুবুর রহমান মুকুল, জীম পোল্ট্রি এন্ড ফিস ফিডের স্বর্তাধীকারী শেখ আব্দুল বারী,বিশিষ্ট মৎস ব্যাবসায়ী মো: মোকারাম ,সাহিত্যিক শাহাজান কবির শান্ত। সন্ধা ৬টায় বিশিষ্ট মৎস ব্যবসায়ী জি এম সফিউল্লাহ এর সৌজন্য ইফতার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। শনিবার ১ম পর্বে অংশ নেওয়া প্রত্যেক প্রতিযোগীক সমাজ সেবক ডা: মো: সাইফুল ইসলাম এর সৌজন্য উপহার প্রদান করা হয়। এ দিন প্রতিযোগীদেরকে উপহার তুলে দেন ডা: মো: সাইফুল ইসলাম মাওলানা, রওশান আলী কাগুজী, মাওলানা মোস্তফা ইউসুফ আলম, মাওলানা আবুল হায়াত, নূরুল ইসলাম, মাওলানা জিয়াউর রহমান, মাওলানা নাজমুল হাসান, সাংবাদিক আব্দুল মাজেদ সাবেক সেনা কর্মকর্তা আব্দুর রহিম, শাজাহান কবির সানু, ডাক্তার ফারুক হোসেন মাওলানা শাহাদাত হোসেন প্রমুখ। দুই দিন ব্যাপি অনুষ্ঠানটি লাইভ টেলিকাস্টের টেকনিশিয়ান ছিলেন শা-নেওয়াজ সৈকত ও সহযোগীতায় ছিলেন তাজুল হাসান সাদ,আলাউদ্দিন। উল্লেখ্য বিগত ১৮ মার্চ (৭ রমজান) প্রতিযোগিতায় অংগ্রহনের জন্য জেলা ব্যাপি শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে রেজিষ্ট্রেশনের বিজ্ঞপ্তি প্রকাশ করে আঞ্চলিক প্রেস ক্লাব কৃষ্ণনগর। ২৮ মার্চ (১৭ রমজান) রাত্র ১০টা পর্যন্ত রেজিষ্ট্রেশন চলে আগ্রহী প্রতিযোগিদের। ২৯ মার্চ(১৮ রমজান) রেজিষ্ট্রেশন যাচাই বাছাই শেষে চূড়ান্ত ১২০ প্রতিযোগীকে প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য মনোনিত করে বাছাই কমিটি।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ