এসকে এম মনির, কালিগঞ্জ প্রতিনিধি :সাতক্ষীরার কালিগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের উদ্যোগে ৪৮ জন কৃষক-কৃষাণীর মাঝে হার্মেটিক সাইলো (বীজ সংরক্ষণের পাত্র) বিতরণ করা হয়েছে।
সোমবার (১৮ মে ২০২৬) উপজেলা কৃষি অফিসের সামনে থেকে কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের ৪৮ জন কৃষক-কৃষাণীর মাঝে এ সাইলো বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার ওয়াসীম উদ্দীন উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সাইলো তুলে দেন।
দাতা সংস্থা GAIN (গেইন বাংলাদেশ)-এর সহযোগিতায় কল কনসোর্টিয়ামের আওতায় “ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল (কল)” প্রকল্প বাস্তবায়ন করছে লিডার্স। প্রকল্পের মাধ্যমে কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের ২ হাজার ৪০০ পরিবারকে কৃষি বিষয়ক প্রশিক্ষণ, জলবায়ু সহনশীল চাষাবাদ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং পুষ্টি উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় কৃষকদের মাঝে হার্মেটিক সাইলো বিতরণ করা হয়।
সাইলো বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মানবিকা শীল, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. নাইমুর রহমান, লিডার্সের প্রজেক্ট অফিসার সুব্রত কুমার গাইন, ফিল্ড ফ্যাসিলিটেটর সুমন কুমার ঢালী, মোসলেমা পারভীন ও আনিছুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ