স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খাঁন ও অতিরিক্ত পুলিশ সুপার,
কালিগঞ্জ সার্কেল মোঃ আমিনুর রহমানের তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ মোঃ মামুন রহমান এর নেতৃত্বে কালিগঞ্জ থানার এস আই মিলন বিশ্বাস সংগীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে আজ শনিবার চোরাইকৃত একটি মটরসাইকেল সহ আব্দুল্লাহ নামে এক জন চোরকে সাতক্ষীরা উপজেলার তারালি এলাকা থেকে গ্রেফতার করেন। সাতক্ষীরা কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। উক্ত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ