জি এম আমিনুল হক:
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাতক্ষীরা ল কলেজের অধ্যক্ষ, সাতক্ষীরা জজ কোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর(পিপি) সাতক্ষীরা জেলা আ'লীগের সাবেক সহ-সভাপতি এসএম হায়দার (৭৫)হৃদরোগে আক্রান্ত হয়ে
অসুস্থ অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ১৮ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ০২.৩০ ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছেন ।
(ইন্না-লিল্লা-হি ওয়ান্নাহ-ইলাইহি রা-জিঊন) মৃত্যু কালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
তিনি সৎ, দক্ষ ও প্রবীণ আইনজীবী ছিলেন । তার মৃত্যুতে সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে সৃষ্টিকর্তার নিকট মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি আব্দুস ছাত্তার (২) সহ-সভাপতি মো. রমজান আলী, তারক চন্দ্র রায়, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বাবলু ,যুগ্ন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান শিমুল, সহ-সম্পাদক দেবাশীষ সরকার কোষাধ্যক্ষ নরেশ মল্লীক , কার্যকরী সদস্য মো.কামরুল ইসলাম,ধর্ম বিশ্বাস মোহন, আবু সাঈদ (৩) আনোয়ার হোসেন,ও মো. আবু সাঈদ বিশ্বাস।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ