মোঃ আজগার আলী, সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়ায় কার্পেটিং রাস্তার চলমান কাজে স্বস্তি প্রকাশ করছে স্থানীয়রা। এক কোটি ৮৮ লক্ষ ৬৯ হাজার টাকার প্রকল্প ব্যয়ে আটুলিয়ার ৮নং ওয়ার্ডের ২১০০ মিটার কার্পেটিং রাস্তার কাজ শেষ পর্যায়ে। জানা গেছে, এই কার্পেটিং রাস্তার সংস্কারের কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়ছিল সাধারণ মানুষ। গত ২৩ শে জুন ২৩ ইং রাস্তার পিচ ঢালাইয়ের কাজের উদ্বোধন হয়।
বর্তমান রাস্তার কাজ চলমান। কিন্তু কয়েকজন ব্যাক্তি পিচ ঢালাই মানসম্মত নয় বলে অভিযোগ তুললে রাস্তাটি পরিদর্শনে আসেন উপজেলা চেয়ারম্যান এস এম. আতাউল হক দোলন। এ সময় তিনি সংশ্লিষ্ট ঠিকাদারকে কাজের গুনগত মান ঠিক রেখে সিডিউল অনুযায়ী কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন।
এলাকাবাসি জানিয়েছেন, কার্পেটিং রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি তারা। এলজিডি উপজেলা ইঞ্জিনিয়ারের প্রতিনিধি মোঃ ফারুক হোসেন বলেন, রাস্তা মূলত দুই কিলোমিটার কাজ প্রায় শেষের দিকে। স্থানীয় ইউপি সদস্য ডাঃ মোঃ আব্দুর রব খসরু জানান, বিগত কয়েক বছর ধরে ভোগান্তির পরে স্বস্তি ফিরবে কিছু দিনের মধ্যে।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ