এস, এম মোস্তাফিজুর রহমান: সাতক্ষীরার আশাশুনি উপজেলায় সারাদেশের ন্যায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) উপজেলার তিনটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলার ১৭১টি প্রাথমিক বিদ্যালয় থেকে মোট ১১৪০ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা থাকলেও ৪৫৯ জন অনুপস্থিত ছিল। ফলে ৬৮১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষা অনুষ্ঠিত হয় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি মহিলা কলেজ ও আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, আশাশুনি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ. রব এবং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার মন্ডল।
পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু ও উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন। তাদের দিকনির্দেশনায় সংশ্লিষ্ট কর্মকর্তারা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণে দায়িত্ব পালন করেন।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ