জি এম আমিনুল হক:সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ব্রহ্মরাজপুর বাজারে অবস্থিত বি.ডি.এফ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব চত্বরে আত্ম মানবতার সেবার মহান ব্রত নিয়ে আগামীকাল ০১ অক্টোবর মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ০১ টা পর্যন্ত খুলনার শিরোমনি বি.এন.এস.বি চক্ষু হাসপাতালের অভিজ্ঞ ডাক্তারের দ্বারা সম্পুর্ন বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। উক্ত চক্ষু ক্যাম্পে মাত্র ছয়শত টাকার বিনিময়ে চোখের ছানি অপরেশন করা হবে।
তবে যে সমস্ত ছানিপড়া রোগীদের সরকারি বয়স্ক,প্রতিবন্ধী ও বিধবা ভাতার কার্ড আছে তাদেরকে সম্পূর্ণ ফ্রি চোখের ছানি অপারেশন করা হবে এবং মুক্তিযোদ্ধা রোগীদেরও সম্পূর্ণ ফ্রি চোখের ছানি অপারেশন করা হবে।এছাড়া মাত্র ৫০ টাকার বিনিময়ে উন্নতমানের কম্পিউটারের সাহায্য বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চক্ষু পরীক্ষা করে প্রেসক্রিপশন দেওয়া হবে। অপারেশনের জন্য বাছাই করা রোগীদের নিকট আত্নীয়ের মোবাইল নং সঙ্গে আনতে হবে।
সাইটসেভার্সের অর্থায়নে ব্র্যাক ও খুলনা বিএনএসবি শিরোমণি চক্ষু হাসপাতালের বাস্তবায়নে এ ক্যাম্প অনুষ্ঠিত হবে।উক্ত চক্ষু শিবির থেকে চোখের রোগীদের চিকিৎসা সেবা গ্রহণ করার জন্য বিডিএফ প্রেসক্লাবের পক্ষ থেকে বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ