এস কে অজিবর রহমান কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি :প্রভাষক শিবপদ সরকার ॥ মানবতার কল্যাণ ও শান্তি কামনা করে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের জামালনগর সুন্দরবনী দরবার শরীফের ৩২তম বাৎসরিক উরস শরীফ শেষ হয়েছে। সোমবার ভক্ত ও মুসল্লীদের অংশগ্রহনে দরবার শরীফ মাঠে সকাল ৭ টায় আখেরী মোনাজাত পরিচালনা করেন, হযরত বজলুর রহমান (পীর সাহেব, সুন্দরবনী)। মোনাজাতে মহান আল্লাহর কাছে সকল পাপ ও অন্যায় থেকে মুক্তির জন্য আকুতি জানান মুসল্লিরা। এসময় দেশ-জাতি ও মানবতার কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তির প্রার্থনা করা হয়। সবশেষে তাবারক বিতরণের মধ্য দিয়ে উরস শরীফের কার্যক্রম সম্পন্ন করা হয়। এর আগে রবিবার বাদ মাগরিব থেকে পবিত্র কুরআন তিলায়াতের মাধ্যমে শুরু হয়ে পবিত্র উরস শরীফে পাক কুরআন খতম, জিকির আজগার, ওয়াজ নসিয়াত, তাহাজ্জুদ নামায কায়েম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সাবেক ইউপি সদস্য হাফেজ রুহুল আমিন এর পরিচালনায় সারারাত্র ব্যাপী অনুষ্ঠিত এই উরস শরীফে মাওলানা আবুল হাসান দোহারী (তালা), মাওলানা মিজানুর রহমান ভাসানী (সাতক্ষীরা), হাফেজ মাওলানা আসাদুজ্জামান আসাদ (কয়রা), মাওলানা আবুল খায়ের (সাতক্ষীরা) সহ দেশ বরেন্য অনেক ওলামায়ে কেরাম বক্তব্য রাখেন। সোমবার আখেরি মোনাজাতের আগে ফজরের পর থেকে চলে সুন্দরবনী পীর সাহেবের বয়ান। এ বয়ানে আমলের বিভিন্ন বিষয় নিয়ে মুরিদান ও ভক্তবৃন্দকে দিক নির্দেশনা প্রদান করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ