নাজমুল সুজন বিশ্বাস : শার্শা-যশোর প্রতিনিধিঃ
শার্শা কায়বা ইউনিয়নে অদম্য স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর উদ্যোগে গরীব, অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (২৫শে ডিসেম্বর) সকালে অদম্য স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি এস.কে.নয়ন গরীব, অসহায় ও দুস্থদের মাঝে এ কম্বল বিতরণ করে
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অদম্য স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক- তানভিন জামান সিমান্ত, সাংগঠনিক সম্পাদক -এস.এম হৃদয়, অর্থবিষায়ক সম্পাদক-আর.এম মামুন, ধর্মবিষায়ক সম্পাদক-হাফেজ মোঃ কবিরুল ইসলাম, ও সম্মানিত সিনিয়র সদস্য -মোঃ বখতিয়ার রহমান, ও সংগঠনের অনন্য স্বেচ্ছাসেবীরা।
এছাড়াও আমন্ত্রিত অথিতী হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ জিয়াউর রহমান জিয়া, ও দৈনিক সাতক্ষীরা কন্ঠ - শার্শা প্রতিনিধি সাংবাদিক- নাজমুল বিশ্বাস সুজন।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ