৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
- আপডেট সময় : 11:07:31 pm, Thursday, 8 January 2026 131 300 বার পড়া হয়েছে

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর ২০২৬) বিকাল ৪টায় কামান নগর ঈদগাহ ময়দানে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর–২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুর রউফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সাবেক যুবদলের সাধারণ সম্পাদক নাসিম ফারুক খান মিঠু, সাবেক পৌর বিএনপির আহ্বায়ক শের আলী, সাবেক জেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল আলম বাবু, সাবেক পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, জেলা ওলামাদলের আহ্বায়ক আনিসুর রহমান আজাদী এবং সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু।
এছাড়াও জেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন কামালনগর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ইয়াছিন আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আশরাফুল ইসলাম মনি। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ৮নং ওয়ার্ড বিএনপির নেতা আব্দুল জলিল, মনি, মিলন, মান্নানসহ অন্যান্য নেতৃবৃন্দ।দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


























