সাতক্ষীরা 2:15 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

৫ জেলার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 01:52:27 pm, Thursday, 5 October 2023 241 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক:উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বেড়ে দেশের পাঁচ জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে ওই পাঁচ জেলার কর্মরত সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। বুধবার (৪ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাউবো।

পাঁচটি জেলা হলো—নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা। ছুটি বাতিলের পাশাপাশি এসব জেলায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

পাউবো কর্মকর্তারা বলছেন, ভারতের সিকিমে ভারী বৃষ্টিতে তিস্তা নদীর চুংথাং বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় সবগুলো গেট খুলে দেওয়া হয়েছে। এতে উজানে তিস্তা নদীর পানি সমতলে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তিস্তা নদীর পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এরই মধ্যে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে তিস্তার পানি প্রবাহিত হচ্ছে। এমন পরিস্থিতিতে তিস্তা তীরের মানুষজনকে নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে স্থানীয় প্রশাসন।

কর্মকর্তারা বলছেন, এবার ভয়াবহ বন্যা দেখা দিতে পারে। তিস্তা পাড়ের পাঁচ জেলার ১২ উপজেলা প্রশাসন মাইকিং করে নদীতীরবর্তী এলাকার মানুষজনকে সতর্ক করছে। একই সঙ্গে বন্যা পরিস্থিতি মোকাবিলায় তাদের নিরাপদে সরে যাওয়ার আহ্বানও জানাচ্ছে প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

৫ জেলার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

আপডেট সময় : 01:52:27 pm, Thursday, 5 October 2023