১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ পালিত হবে
- আপডেট সময় : 07:23:49 pm, Monday, 13 March 2023 449 300 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ দেবহাটায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা সোমবার ১৩ মার্চ, ২৩ ইং সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ পালিত হবে। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে সভায় জানানো হয়, দিবসটি উপলক্ষে আগামী ১৭ মার্চ সকাল নয়টায় উপজেলা প্রাঙ্গণে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, আলোচনা সভা ও দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করার জন্য অনুরোধ করা হয়।
এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ও দেবহাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবদুল লতিফ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহেদুজ্জামান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা তানজিয়ারা খাতুন, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের অধ্যপক আকবর আলী ও রোভার শিক্ষক আবু তালেব, দেবহাটা সরকারি বিবিএমপি হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পরে একই স্থানে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের লক্ষ্যে ১৬ তারিখ প্রস্তুতি সভায় সকলকে আসার জন্য আহবান জানানো হয়।



























