সাতক্ষীরা 2:57 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

১১০ জন সদস্য এক কণ্ঠে শপথ নিলেন পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার জন্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:06:15 pm, Friday, 12 September 2025 331 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা:সাতক্ষীরার আশাশুনিতে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার অঙ্গীকারের সঙ্গে অনুষ্ঠিত হলো বিডি ক্লিন সদস্য সম্মেলন–২০২৫।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলার হলরুমে জমকালো এই আয়োজন সম্পন্ন হয়।

সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ১১০ জন সদস্য এক কণ্ঠে শপথ নেন, নিজেদের অঙ্গন, শহর ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে প্রতিটি সদস্যকে দেওয়া হয় গাছের চারা এবং জাতীয় পতাকা, যা পরিচ্ছন্নতা ও দেশপ্রেমের প্রতীক হিসেবে কাজ করে।

খুলনা বিভাগীয় সমন্বয়ক তিমির মজুমদার বলেন, এই শহর আমার, এই দেশ আমার, আর একে পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমার। বিডি ক্লিন কেবল একটি সংগঠন নয়, এটি একটি সামাজিক আন্দোলন। আমরা প্রতিটি শহর ও গ্রামে পরিচ্ছন্নতা অভিযান চালাই এবং সচেতন নাগরিক গড়ার চেষ্টা করি।”

উপ-সমন্বয়ক তানভীর আনজুম নাফিস জানান, বিডি ক্লিনের কার্যক্রম শুধু পরিচ্ছন্নতার মধ্যেই সীমাবদ্ধ নয়। সংগঠনটি নিয়মিত সচেতনতা কর্মসূচি, রিসাইক্লিং প্রকল্প এবং গাছরোপণ কার্যক্রম পরিচালনা করছে। এর মাধ্যমে যুবকদের মধ্যে সমাজসেবার মানসিকতা বৃদ্ধি পাচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিডি ক্লিন সাতক্ষীরা জেলা সমন্বয়ক অর্পণ বসু, সহ-সমন্বয়ক সালেহা জান্নাত সদর উপজেলা উপ-সমন্বয়ক শেখ শারিয়র আঞ্জুম সিফাত, দেবহাটা উপজেলা উপ-সমন্বয়ক রিফাত আহমেদ এবং অন্যান্য সদস্যরা। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন ইসমত জেরিন আফরিন।

শেষে ১১০ জন সদস্য হাতে হাত রেখে প্রতিজ্ঞা করেন—“আমরা প্রতিজ্ঞা করি, আমাদের নিজ নিজ অঙ্গন থেকে পরিচ্ছন্নতার শপথ বাস্তবায়ন করব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভাষা চেঞ্জ করুন

১১০ জন সদস্য এক কণ্ঠে শপথ নিলেন পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার জন্য

আপডেট সময় : 09:06:15 pm, Friday, 12 September 2025