সাতক্ষীরা 2:05 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

হাজার চেষ্টা করলেও সাতক্ষীরায় ২০১৩ সালের অবস্থা ফিরিয়ে আনা যাবে না সাতক্ষীরায় খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 03:27:59 pm, Monday, 24 July 2023 364 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক বলেছেন, ‘হাজার চেষ্টা করলেও সাতক্ষীরায় ২০১৩ সালের পরিস্থিতি ফিরিয়ে আনা সম্ভব না। আপনারা চোখ কান খোলা রাখবেন, বাকি কাজ আমরা করবো’।
সোমবার(২৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক(বিবিএম বার, পিপিএম)।
পুলিশ লাইন্স ড্রিলসেডে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। এতে আনসার, গ্রামপুলিশ, ভিডিপি, বিটপুলিশ, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগন, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র বৃন্দ ছাড়াও পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন বিষয় উঠে আসে। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ঠেকাতে পুলিশের ভূমিকা তুলে ধরেন বিভিন্ন উপজেলা থেকে আগত জনপ্রতিনিধি ও পুলিশ কর্মকর্তারা।
দেশের উন্নয়নের কথা তুলে ধরে ডিআইজি মঈনুল হক আরও বলেন, ‘কয়েকবছরের মধ্যে সাতক্ষীরায় আমূল বদল এসেছে। উন্নয়নের এই জোয়ার বজায় রাখতে চাইলে কোন গুজবে কান দেওয়া চলবে না’। গুজব, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ হুমায়ূন কবির, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, জেলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহসভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, সদর সার্কেলের এসপি মীর আসাদুজ্জামান,, বিটপুলিশিং কমিটির সভাপতি আবুল কালাম বাবলা, চেম্বার অব কমার্স এর সভাপতি নাছির ফারুক খান মিঠু প্রমুখ। ————

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

হাজার চেষ্টা করলেও সাতক্ষীরায় ২০১৩ সালের অবস্থা ফিরিয়ে আনা যাবে না সাতক্ষীরায় খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক

আপডেট সময় : 03:27:59 pm, Monday, 24 July 2023