হরিণের মাংস সহ ২ চোরা শিকারিকে হাতে নাতে আটক
- আপডেট সময় : 05:05:05 pm, Monday, 8 May 2023 377 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন এর সদস্যরা গোপন সংবাদ পেয়ে থানা পুলিশের সহায়তায় হরিণের মাংস সহ দুই চোরা শিকারিকে হাতে নাতে আটক করেছেন।
সোমবার সকাল সাড়ে ৯ টায় বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) নূর আলমের নেতৃত্বে অভিযানে উপজেলার মাহমুদপুর গ্রামে রবিউল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে হরিণের মাংস বিক্রির সময় দুইজনকে আটক করে। বাদাঘাটা গ্রামের কৈতলা থেকে ১২ কেজি হরিণের মাংস সহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন বাদাঘাটা গ্রামের রুহুল আমিনের ছেলে রবিউল ইসলাম এবং আমজাদ হোসেনের ছেলে আজাদ হোসেন।
শ্যামনগর থানার এসআই সাখাওয়াতুল হোসেন বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিউল ইসলাম ও তার মামা আজাদ হোসেনকে হরিণের মাংস সহ আটক করা হয়েছে।
সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) একেএম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, মাংস সহ দুই কারবারিকে শ্যামনগর থানায় সোপর্দ করা হয়েছে। শ্যামনগর থানার ওসি মো.নূরুল ইসলাম বাদল বলেন, আটককৃতদের সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।
























