সাতক্ষীরা 3:58 pm, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

স্কুলে শিক্ষার্থীর জন্মদিন পালনে শিক্ষকের পিটুনিতে শিক্ষার্থীর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 08:23:31 pm, Sunday, 16 July 2023 283 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকের পিটুনিতে রাজ প্রতাপ (১৫) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১টার দিকে ঐ শিক্ষার্থী মারা যায়। রাজ প্রতাপ ঐ স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। আজ রোববার ১৬ই জুলাই কয়েকজন সহপাঠীকে নিয়ে সে স্কুলে জন্মদিন পালন করছিল। বিষয়টি ভালোভাবে নেননি স্কুলের শিক্ষক অবকাশ কুমার। তিনি জন্মদিন পালনকারী শিক্ষার্থীদের ধরে বেধড়ক মারপিট করেন।

এতে রাজ প্রতাপ অসুস্থ হয়ে পড়লে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। পথিমধ্যে সে আরো অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়ার পথেই মারা যায়। এই ঘটনার পর স্কুলের সকল শিক্ষক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এদিকে স্কুলের শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় স্কুল ক্যাম্পাস অবরুদ্ধ করে রাখে। উত্তেজিত জনতা এ সময় স্কুলের শিক্ষকদের রাখা মোটরসাইকেল ও অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে। গোটা এলাকা এ সময় রণক্ষেত্রে পরিণত হয়।

স্থানীয় জনতা এ সময় ৯৯৯ নাম্বারে ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু ততক্ষণে জনতার ক্ষোভ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। প্রায় ছয় ঘন্টা পর সন্ধ্যা ছয়টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনে পুলিশ। মরদেহ নিয়ে স্থানীয়রা মিছিল করে। স্থানীয় আহাদুজ্জামান, তুহিন, নাসিরুদ্দিনসহ অনেকেই এ তথ্য জানিয়ে তারা দোষী ব্যক্তির শাস্তির দাবি জানান। তবে পলাতক থাকায় স্কুলের প্রধান শিক্ষকসহ অন্য কারো বক্তব্য পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ স্কুল ক্যাম্পাস ঘিরে রেখেছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

স্কুলে শিক্ষার্থীর জন্মদিন পালনে শিক্ষকের পিটুনিতে শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় : 08:23:31 pm, Sunday, 16 July 2023