সাতক্ষীরা 4:38 pm, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা হবে না : এ্যাডঃ ইয়ারুল ইসলাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:42:31 pm, Friday, 15 September 2023 243 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম বলেছেন, দেশে সুষ্ঠু নির্বাচন না হলে গণতন্ত্র বা সুশাসন কোনটাই প্রতিষ্ঠিত হবে না। তিনি আজ শুক্রবার পাটকেলঘাটার নির্বাচনী জনসভায় এ কথা বলেন।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সমানে রেখে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ পাটকেলঘাটার পাঁচ রাস্তার মোড়ে জনসভা করেন তালা-কলারোয়ায় সংসদীয় আসনে ডাব প্রতীকের প্রার্থী এ্যাডঃ ইয়ারুল ইসলাম।

তিনি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ ও বিএনপির দুঃশাসনে মানুষ আজ অতিষ্ঠ। তারা বিকল্প রাজনৈতিক নেতৃত্ব চায়। বাংলাদেশ কংগ্রেস বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে দেশব্যাপী কাজ করে যাচ্ছে। বাংলাদেশ কংগ্রেসকে এগিয়ে নেয়ার জন্য দেশপ্রেমিক ও নিষ্ঠাবান জনগণের প্রতি আহবান জানান তিনি।

সাতক্ষীরা জেলা কংগ্রেসের সদস্য সচিব মোঃ আদম আলীর সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ন্যাপ’র সভাপতি হায়দার আলী শান্ত, সাতক্ষীরা সদর উপজেলা কংগ্রেসের আহবায়ক মুফতি মুহাদ্দিস মাওলানা আজিজুর রহমান, কলারোয়া উপজেলা কংগ্রেসের আহবায়ক ফিরোজ কামাল শিমুল, সাতক্ষীরা পৌর কংগ্রেসের আহবায়ক অধ্যাপক এএইচএম নাজমুস শাহাদাত, কেড়াগাছী ইউনিয়ন কংগ্রেসের আহবায়ক মাস্টার আতিয়ার রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ শেখ মোহাম্মদ আলতামুন, এ্যাডভোকেট খান কবির আহমেদ প্রমুখ।

এ্যাডঃ ইয়ারুল ইসলাম বলেন, ক্ষমতার মসনদ দখল করতে মরিয়া বড় দুই দল। তারা দেশকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। দেশ ও জনগণের স্বার্থ তাদের কাছে উপেক্ষিত। এই দুই দল মিলে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে ধ্বংস করেছে।

ভোটাধিকার ধ্বংসের পেছনে ক্ষমতায় আরোহণকারী সব দলই দায়ী। স্বাধীন, শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে কাজ করেনি কোন সরকারই। ফলে স্বাধীনতার ৫২ বছরেও স্থায়ী নির্বাচন ব্যবস্থা গড়ে ওঠেনি দেশে এবং প্রতিটি নির্বাচনকে কেন্দ্র করে দেশে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নতুন আইন প্রনয়ণ করে নির্বাচন কমিশনকে ঢেলে সাজাতে হবে বলে মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা হবে না : এ্যাডঃ ইয়ারুল ইসলাম

আপডেট সময় : 10:42:31 pm, Friday, 15 September 2023