সুন্দরবনের কালিরচর সংলগ্ন চোরা মেঘনা নদী থেকে হরিণের মাংস ও মাথা জব্দ
- আপডেট সময় : 05:41:01 pm, Monday, 6 March 2023 453 300 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা সুন্দরবনে চোরা শিকারীরদল হরিণ শিকার করে চামড়া ছিলে মাংস কেটে লোকালয়ে নিয়ে আসার সময় টের পেয়ে অভিযান চালিয়ে জব্দ করেছেন সাতক্ষীরা রেঞ্জের কোবাতক বন টহল ফাঁড়ির সদস্যরা। সোমবার (৬মার্চ) ভোরের দিকে কোবাতক টহল ফাঁড়ির ফরেষ্টগার্ড (এফজি) রেজাউল করিমের নেতৃত্বে বনকর্মীরা গহিন সুন্দরবনের কালিরচর সংলগ্ন চোরা মেঘনা নদী থেকে হরিণের মাংস ও মাথা জব্দ করে। তবে, এ সময় অভিযানের খবর বুঝতে পেরে তিন শিকারী মালামাল ফেলে সুন্দরবনে পালিয়ে যায়। ঘটনাস্থলে তল্লাশি করে ১টি নৌকা, ২০ কেজি হরিণের মাংস ও হরিণের মাথা জব্দ করে বনকর্মীরা।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) একেএম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, তিন শিকারীকে সনাক্তকরণের চেষ্টা অব্যাহত আছে। এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে। জব্দকৃত হরিণের মাংস ও মাথা সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।
























