সাতক্ষীরা 1:17 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সীরাতুন্নবী (সা.) উপলক্ষে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 06:14:48 pm, Saturday, 6 September 2025 398 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ প্রচার ও সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় শহরের শহীদ আসিফ চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেটে গিয়ে শেষ হয়। র‍্যালির নেতৃত্ব দেন শহর শিবির সভাপতি মুহা. আল মামুন। সঞ্চালনা করেন শহর সেক্রেটারি মেহেদী হাসান।

পরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আবু তালেব। বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি নাজমুল ইসলাম।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “নবী করীম (সা.)-এর জীবন মানবতার সর্বশ্রেষ্ঠ আদর্শ। তাঁর পথ অনুসরণ করলেই সমাজে ন্যায়, শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠিত হবে।”
সভাপতি মুহা. আল মামুন বলেন, “সীরাতুন্নবী (সা.) পালনের মাধ্যমে ছাত্রশিবির নবীজির আদর্শকে সমাজে ছড়িয়ে দিতে কাজ করছে।”

এছাড়াও র‍্যালিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের বিভিন্ন সম্পাদক, থানা শাখার নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী অংশগ্রহণ করেন। র‍্যালি চলাকালে ‘তোমার নেতা, আমার নেতা, বিশ্ব নবী মোস্তফা’সহ নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে সাতক্ষীরার রাজপথ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সীরাতুন্নবী (সা.) উপলক্ষে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি

আপডেট সময় : 06:14:48 pm, Saturday, 6 September 2025