সাতক্ষীরায় স্বপ্ন শিকড় উন্নয়ন সংস্থার পক্ষথেকে ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
- আপডেট সময় : 01:25:57 pm, Saturday, 14 January 2023 446 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবাদক : সাতক্ষীরায় স্বপ্ন শিকড় উন্নয়ন সংস্থা এর পক্ষথেকে ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ৯টায় শহরের সুলতানপুর পিএন বিয়্যাম ল্যাবরেটরি স্কুল চত্বরে সশস্ত্রবাহিনী হতে অবসরপ্রাপ্ত সদস্যদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী ও উন্নয়ন সংগঠন “স্বপ্ন শিকড়” এ শীতবস্ত্র বিতরণ করেছে।
স্বপ্ন শিকড় উন্নয়ন সংস্থার সভাপতি অবসরপ্রাপ্ত সিনিয়র অরেন্ট অফিসার মোঃ আজিজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ সাইফুল্লাহ’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ডাঃ আবুল কালাম বাবলা, জেলা সাহিত্য পরিষদের সভাপতি শহীদুর রহমান, অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু মুসা, পিএন বিয়্যাম ল্যাবরেটরি স্কুল এর ভাইস প্রিন্সিপাল কাজী মামুন বিল্লা, জেলা সাংবাদিক পরিষদের সভাপতি শেখ আছাফুর রহমান, জেলা আওয়ামিলীগ সদস্য শেখ মনিরুল ইসলাম মাসুম, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রফিকুল ইসলাম রানা, ফিংড়ির সাবেক ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, স্বপ্ন শিকড় উন্নয়ন সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক রুস্তম খান জজ প্রমুখ। ——–
























