সাতক্ষীরা 12:37 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:13:44 pm, Monday, 27 March 2023 283 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরায় স্ত্রীকে হত্যার দায়ে মোস্তফা বিশ্বাস(৩২) নামে এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত।
সোমবার(২৭ মার্চ) বেলা ১টায় সাতক্ষীরার জনাকীর্ন আদালতে এই রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এমজি আযম।
মামলার বিবরনে জানা গেছে, আসামী তালা উপজেলার চাঁদকাটী গ্রামের মোস্তফা বিশ্বাসের(৩২) সাথে শিউলী খাতুনের(১৯) ২০০৯ সালে বিবাহ হয়। বিয়ের পর থেকেই মোস্তফা বিশ্বাস ও তার পিতা আমজেদ বিশ্বাস যৌতুকের দাবিতে শিউলীকে নির্যাতন করতো। একপর্যায়ে তারা শিউলীর পরিবারের কাছে নগদ ৫০ হাজার টাকা ও ৩ ভরি সোনা দাবি করে। এ নিয়ে গন্ডগোলের জেরে শিউলী তার বাবার বাড়ি তালা উপজেলার রঘুনাথপুরে চলে যায়। ২০০৯ সালের ১৬ই জুলাই ভোর সাড়ে ৫টায় মোস্তফা ও তার পিতা আমজেদ শিউলীদের রঘুনাথপুরের বাসায় তাকে আনতে যান। বাসায় কেউ না থাকায় সকাল ৮টার দিকে তারা শিউলীকে শ্বাসরোধ করে হত্যার পর ঘরের দরজা লাগিয়ে পালানোর সময় স্থানীয় জনতার হাতে ধৃত হন। খবর পেয়ে শিউলীর বাবা আব্দুস সবুর বাড়িতে এলে প্রাথমিকভাবে তারা হত্যার কথা স্বীকার করে।
এ ঘটনায় বাদী হয়ে শিউলীর বাবা মোঃ আব্দুস সবুর ২০০৯ সালের ৪ আগস্ট তারিখে তালা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন(৮৭৮/২০০৯)।
সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি এ্যাড. জহুরুল হায়দর বাবু জানান, ১০ জন স্বাক্ষীর সাক্ষ্যদানের ভিত্তিতে মোস্তফা বিশ্বাসকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। এছাড়া ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। অন্যদিকে আসামীর পিতা চাঁদকাটী গ্রামের আমজেদ বিশ্বাসকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
এদিকে এই রায়কে মিথ্যা ও উদ্দেশ্যপ্রনোদিত বলে দাবি করেছেন দন্ডপ্রাপ্ত আসামী মোস্তফার পরিবারের স্বজনরা। তার বোন মোছাঃ আরিফ খাতুন বলেন, ঘটনার দিন মোস্তফা সেখানে উপস্থিত ছিলেন না। তার স্ত্রী শিউলীর পূর্বে আরেকটি বিয়ে হয়েছিলো। শিউলীর বাবাই তাকে নির্যাতন করতো উল্লেখ করে তিনি বলেন, নির্যাতন সহ্য করতে না পেরে শিউলী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এতে তার ভাইয়ের কোন দোষ নেই। বাদীপক্ষ অর্থের বিনিময়ে তাদেরকে ফাঁসিয়েছে বলে দাবি করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত

আপডেট সময় : 11:13:44 pm, Monday, 27 March 2023