সাতক্ষীরায় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন
- আপডেট সময় : 08:37:14 pm, Wednesday, 14 December 2022 553 300 বার পড়া হয়েছে

বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সাতক্ষীরা জেলা পুলিশ ‘শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২২’ পালন করেছে।
‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ উপলক্ষে আজ (১৪ ডিসেম্বর) বুধবার ১০.০০ ঘটিকায় শহীদ আব্দুল রাজ্জাক পার্কে অবস্থিত শহীদ মিনারে ও সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের বধ্যভূমিতে বীর শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করেন সাতক্ষীরা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান। পুলিশ সুপার মহোদয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ও বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সন্মান প্রদর্শণ করেন।অতঃপর জনাব মোহাম্মদ হুমায়ুন কবির , জেলা প্রশাসক, সাতক্ষীরার সভাপতিত্বে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতেই শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।সভায় পুলিশ সুপার মহোদয় বলেন, মুক্তিযুদ্ধের সময় কালে প্রগতিশীল লেখক, সাংবাদিক, শিল্পী সহ বিভিন্ন পেশার প্রগতিশীল বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। স্বাধীনতার ৫০ বছর পরেও সেই সকল ঘাতকদের প্রেতাত্মা জঙ্গি গোষ্ঠী প্রগতিশীল লেখক-বুদ্ধিজীবীদের উপর হামলা করছে, তাঁদের হত্যা করছে। সুতরাং প্রগতিশীল বুদ্ধিবৃত্তিক চর্চা ও বিকাশের ক্ষেত্রে আমাদের আরও বেশি সতর্ক হতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃসজীব খান,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),জনাব মোশারফ হোসেন মোসু,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, সাতক্ষীরা জেলা শাখা,জনাব মীর আসাদুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
























