সাতক্ষীরা 1:19 pm, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

সাতক্ষীরায় ব্যারিস্টার সুমন ফুটবল একাদশ ও আহমেদ চেয়ারম্যান ফুটবল একাদশের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:36:53 pm, Saturday, 14 January 2023 433 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় ব্যারিস্টার সুমন ফুটবল একাদশ ও আহমেদ চেয়ারম্যান ফুটবল একাদশের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ জানুয়ারি) বিকেল ৪টার কালিগঞ্জ উপজেলার রতনপুর তারকনাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।

রতনপুর ইউপি চেয়ারম্যান আলীম আল রাজী টোকনের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জগলুল হায়দার। উদ্বোধক ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলনসহ আরও অনেকে।

৯০ মিনিটের খেলার প্রথমার্ধে ব্যারিস্টার সুমন ফুটবল একাদশ একটি গোল দেয়। পরে দ্বিতীয়ার্ধে আহমেদ চেয়ারম্যান ফুটবল একাদশ গোলটি পরিশোধ করে। উভয় দল একটি করে গোল দেয়। অমীমাংসিত অবস্থায় খেলাটি শেষ হয়। তবে আয়োজক কমিটি ব্যারিস্টার সুমন একাদশকে বিজয়ী ঘোষণা করলে তার হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

খেলায় অংশগ্রহণ করে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন বলেন, আমার ফুটবল ফেডারেশনের দায়িত্ব নেওয়ার যোগ্যতা আছে। কিন্তু এখন যদি আমি যাই তবে মানুষ বলবে এতদিন তাদের বিরুদ্ধে কথা বলেছি নেতা হওয়ার জন্য। আমি পদে না গিয়েও ফুটবলের উন্নয়নে কাজ করে যেতে চাই।

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করে তিনি বলেন, আমি মনোনয়ন চাই জনগণের জন্য, এটা আমার অধিকার। মনোনয়ন না দিলেও আমি মানুষের জন্য কাজ করে যাবো।

এ সময় স্থানীয় একটি ক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান দেন ব্যারিস্টার সুমন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় ব্যারিস্টার সুমন ফুটবল একাদশ ও আহমেদ চেয়ারম্যান ফুটবল একাদশের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

আপডেট সময় : 09:36:53 pm, Saturday, 14 January 2023