সাতক্ষীরা 9:31 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় বেপরোয়া ট্রাকের চাপায় নিহত দুই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 08:20:08 pm, Tuesday, 13 December 2022 510 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরায় দ্রুতগামী ট্রাকের নিচে চাপা পড়ে মোঃ ফয়সাল(২৬) ও মোঃ সজীব(১৫) নামের দুই ব্যক্তি নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা আড়াইটায় সাতক্ষীরা শহর থেকে ৫ কিলোমিটার দূরে বাইপাস সড়কের দেবনগর এলাকায়। নিহত ফয়সাল ও সজীব সদরের লাবসা নলকূড়া ও মথুরাপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও নিহত ফয়সালের স্বজন সবুর হোসেন জানান, ‘ইটভাটার শ্রমিক ফয়সাল আজ দুপুরে কাজ শেষে ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলো। এসময় লাবসার দিক থেকে বিনেরপোতা অভিমুখে আসা দ্রুতগামী একটি ট্রাক (সাতক্ষীরা-ট-১১০৬৭২) তাকে চাপা দিয়ে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই ফয়সাল মারা যায়। এসময় ট্রাকটি আরও একজন সাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে আহত করে। নিহত ফয়সাল এক সন্তানের জনক।
অন্যদিকে গুরুতর আহত অবস্থায় সজীব নামের সাইকেল আরোহীকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মোঃ ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ট্রাকের ড্রাইভার কৌশলে পালিয়ে গেছে। ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হবে। ময়নাতদন্ত করার জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে’। —————–

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় বেপরোয়া ট্রাকের চাপায় নিহত দুই

আপডেট সময় : 08:20:08 pm, Tuesday, 13 December 2022