সাতক্ষীরা 1:19 pm, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

সাতক্ষীরায় তিন দিন ব্যাপী বাংলাদেশ টেলিভিশন ভিডিও চিত্র ধারন সম্পন্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:13:28 pm, Monday, 16 January 2023 496 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ আজগার আলী, স্টাফ রিপোর্টার, সাতক্ষীরাঃ
বাংলাদেশ টেলিভিশন এর ম্যাগাজিন ভিত্তিক অনুষ্ঠান “বাংলাদেশের হৃদয় হতে ” ঘন্টাব্যাপী এই অনুষ্ঠানের জন্য পান্ডুলিপি রচনা করেন কবি ও গীতিকার মেকাম আলী খান ও উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান। উদীচী সাতক্ষীরা কর্তৃক পান্ডুলিপিটি বিটিভি’র মহা পরিচালক বরাবর প্রেরণের চিঠিতে সাতক্ষীরা সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সুপারিশ করেন।

যার প্রেক্ষিতে বিটিভির মহাপরিচালক এর পক্ষে ম্যাগাজিন অনুষ্ঠানের প্রযোজক তারিকুজ্জামান মিলন উদীচী, সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমানকে দ্রুত সাতক্ষীরার আঞ্চলিক গানগুলোর রিহার্সেল করার পরামর্শ দেন। উদীচী সভাপতি সাতক্ষীরার বিভিন্ন উদীয়মান গুণি শিল্পীদের নিয়ে গানের রিহার্সেল ও রেকডিং করিয়ে আনেন।

গত ১৩ জানুয়ারি সন্ধ্যায় বিটিভির কর্মকর্তারা সাতক্ষীরা আসেন। তাদের সাথে থেকে সাতক্ষীরার শ্যামনগরের মুন্ডা সম্প্রদায়ের আদিবাসী নৃত্য, শ্যামনগর নকিপুর জমিদার বাড়িতে দুটি গানের ভিডিও শুটিং হয়। ১৫ জানুয়ারি মোজাফ্ফর গার্ডেন, স্টেডিয়াম, পঞ্চ মন্দিরসহ বিভিন্ন স্থানে গানের ভিডিও শুটিং হয়। বিটিভির আর একটি গ্রুপ সাতক্ষীরার প্রত্নতত্ব গুলো ও দর্শনীয় স্থানের ভিডিও ধারন করেন।

১৬ তারিখ সাতক্ষীরার বিখ্যাত পরিবার গফুর সাহেব এমএনএ এর চতুর্থ পুত্র সফিকুল ইসলাম এর বাড়িতে ( সাহেব বাড়িতে) বিয়ের অনুষ্ঠানের জাকজমকপূর্ণ বিয়ের ভিডিও শুটিং ও সেখানে সাতক্ষীরার আঞ্চলিক গান নৃত্যের মাধ্যমে ভিডিও ধারন হয় যা দেখতে কয়েকশত লোকের সমাগম ঘটে। এরপর সন্ধ্যায় বিটিভির কর্মকর্তারা সাতক্ষীরার জেলা প্রশাসকের সাক্ষাৎকার নেন।

এর আগে ১০/- টাকার ডাক্তার এবাদুল্লাহর সাক্ষাৎকার ও গাইনলোজিস্ট ডা. ইলিকা ঘোষের সাক্ষাৎকার নেন। এ সময় শেখ সিদ্দিকুর রহমান কবি ও গীতিকার মোকাম আলী খান, বেতার ও টিভির কন্ঠ শিল্পী ইন্দ্রজিৎ কুমার সাধু, সহযোগিতা করেন সুরেশ পান্ডে, প্রিয়াংকা দাশ, কর্ণ বিশ্বাস, রুহুল আমিন ময়না।

গানে কন্ঠ দিয়েছেন, শামীমা রত্না, চৈতালি মুখার্জি, প্রিয়াংকা দাশ, মনিরুল ইসলাম, এস এম আছাদ, সজীব সাহা, সুমনা,রিমি, সবুজ, দেবশ্রী পাল, তৌফিক, নৃত্যে অংশ নেন, পান্না ও তার দল।

অনুষ্ঠানটি আগামী ২৭ জানুয়ারি রাত দশটায় ইংরেজি সংবাদের পর বিটিভিতে দেখানো হবে বলে প্রযোজক তারিকুজ্জামান মিলন জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় তিন দিন ব্যাপী বাংলাদেশ টেলিভিশন ভিডিও চিত্র ধারন সম্পন্ন

আপডেট সময় : 11:13:28 pm, Monday, 16 January 2023