সাতক্ষীরা 4:57 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 06:33:14 pm, Saturday, 14 January 2023 512 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ আজগার আলী, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার বাইপাস সড়কে ট্রাকের চাপায় মোঃ আব্দুল্লাহ্ শেখ (৩২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। আজ শনিবার(১৪ জানুয়ারি) বেলা সাড়ে তিনটায় সাতক্ষীরার বাইপাস সড়কের খড়িবিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন ও নূর ইসলাম জানান, মোটরসাইকেলটি মেডিকেল কলেজ থেকে বিনেরপোতা অভিমুখে যাচ্ছিলো। এমন সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আব্দুল্লাহ্ শেখ চাকায় পিষ্ট হয়ে মারা যান। একই সাথে ট্রাকটিও নিয়ন্ত্রন হারিয়ে পাশ্ববর্তী খাদে পড়ে যায়।

ঘটনাস্থল থেকে সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক অনিল মুখার্জী জানান, ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু জিহাদ মোঃ ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিহত আব্দুল্লাহ্ শেখ তালা থানার মোবারকপুর এলাকার বাসিন্দা। ঘটনাটি তার পরিবারকে জানানো হয়েছে। ঘাতক ট্রাকের চালককে খুজে বের করার চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত

আপডেট সময় : 06:33:14 pm, Saturday, 14 January 2023