সাতক্ষীরা 1:44 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিন ব্যাপী একুশে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:08:46 pm, Sunday, 26 February 2023 396 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মাহফিজুল ইসলাম আককাজ : ‘আলো ছড়াতে আধার তাড়াতে বই পড়ি, পাঠাগার গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে তিন দিন ব্যাপী একুশে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক জেলা মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে ফিতা কেটে প্রধান অতিথি হিসেবে একুশে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “একুশে বইমেলা এখন উৎসবে পরিণত হয়েছে। স্বাধীনতা পরবর্তী সময়ে একটি চক্র অনেক বইতে স্বাধীনতার সঠিক ইতিহাস বিকৃত করেছিণ। আগামী প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে হবে। তিনি আরো বলেন, আমাদের বাংলাভাষাকে স্তব্ধ করে দিতে চেয়েছিল তৎকালীন পাকিস্থানী শাসক গোষ্ঠী, সালাম বরকত রফিক সহ অনেক ভাষা শহিদ তাদের রক্তের বিনিময়ে আমাদের বাংলা ভাষাকে রক্ষা করেছিল। জাতির জনক বঙ্গবন্ধু এক ভাষণেই অসংগঠিত বাঙালিদেরকে সঙ্গবদ্ধ হয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। আমাদের বাংলাদেশীদের দুইটি গর্বের মুকুট আছে একটি ভাষার জন্য যুদ্ধ অন্যটি মহান মুক্তিযুদ্ধ। বঙ্গবন্ধু ও তার পরিবার, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধে শহিদ এবং ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ আল-হাদী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, জেলা খাদ্য কর্মকর্তা প্রিয় কমল চাকমা, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, জেলা মহিলা অধিদপ্তরের উপজেলা প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা প্রমুখ। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় জেলার প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিন ব্যাপী একুশে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি

আপডেট সময় : 11:08:46 pm, Sunday, 26 February 2023