সাতক্ষীরা 12:08 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় চাঞ্চল্যকর স্কুলছাত্রী সুজ্যোতি হত্যার ঘটনায় প্রেমিকের যাবজ্জীবন কারাদন্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 02:43:15 pm, Wednesday, 19 July 2023 244 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় চাঞ্চল্যকর অষ্টম শ্রেনীর ছাত্রী সানজিদা হোসেন সুজ্যোতি হত্যার ঘটনায় কথিক প্রেমিক মোঃ আব্দুর রহমানকে(২২) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একইসাথে তাকে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়েছে।
বুধবার(১৯ জুলাই) বেলা ১২টায় সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক চাঁদ মোঃ আব্দুল আলিম আল রাজী এই রায় দেন।
জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুল লতিফ এই ঘটনা নিশ্চিত করেছেন।
যাবজ্জীবনপ্রাপ্ত আব্দুর রহমান কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের আলতাফ বিশ্বাসের ছেলে।
আদালতসূত্রে জানা যায়, কলারোয়া পাইলট গার্লস হাইস্কুলের অষ্টম শ্রেনীর ছাত্রী সানজিদা হোসেন সুজ্যোতির(১৩) সাথে আব্দুর রহমানের প্রেমের সম্পর্ক ছিলো। ২০২২ সালের ২৭ মার্চ তারিখে রাত সাড়ে ৮টার পর থেকে সে নিখোঁজ হয়। এর পরদিন ২৮ মার্চ সকাল ৭টায় পাশ্ববর্তী একটি জমির ড্রেন থেকে সুজ্যোতির গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহত সুজ্যোতির মা মোছাঃ লাইলী পারভিন(৪৬) কলারোয়া থানায় অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার ৭ দিন পর ২০২২ সালের ৩ মার্চ রোববার কথিত প্রেমিক আব্দুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে প্রেমের সম্পর্কের অবনতির কারনে সুজ্যোতিকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে বলে স্বীকার করে।
মামলাটিতে রাষ্ট্রপক্ষের ১২ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহনের পর তা যাচাই বাছাই ও পর্যালোচনা শেষে আব্দুর রহমানকে যাবজ্জীবন কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় চাঞ্চল্যকর স্কুলছাত্রী সুজ্যোতি হত্যার ঘটনায় প্রেমিকের যাবজ্জীবন কারাদন্ড

আপডেট সময় : 02:43:15 pm, Wednesday, 19 July 2023