সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় আইএফআইসি ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 09:32:31 pm, Friday, 6 January 2023 497 300 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরায় দেড় শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আইএফআইসি ব্যাংক লিমিটেড। শুক্রবার (৬ জানুয়ারী) সকালে আইএফআইসি ব্যাংক লিমিটেড সাতক্ষীরা শাখার কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংক লিমিটেড সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক বিধান চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু।
এ সময় ব্যাংকটির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেড় শতাধিক দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন অতিথিরা।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন
























