সাতক্ষীরা 12:08 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় অজ্ঞান পার্টির সর্দার সহ আটক ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:03:00 am, Monday, 10 April 2023 340 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

একরামুজামান জনিঃ সাতক্ষীরায় অজ্ঞান পার্টির সর্দার আবুল খায়ের মিস্ত্রী ওরফে বাবুকে আটক করেছে পুলিশ। এসময় অজ্ঞান পার্টির আরও দুই সক্রিয় সদস্যকে আটক করা হয়।

শনিবার (৮ এপ্রিল) রাতে তাদের সাতক্ষীরা, যশোর ও খুলনা জেলা থেকে তাদের আটক করা হয়। পরবর্তীতে রবিবার দুপুর সাড়ে ৩ টায় সাতক্ষীরা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং এর মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।

আটককৃত আসামীরা হলো, শ্যামনগর থানার চৌবাড়ীয়া গ্রামের জবেদ আলীর ছেলে অজ্ঞান পার্টির সর্দার আবুল খায়ের মিস্ত্রী ওরফে বাবু (৩৫) বাবুর স্ত্রী আয়েশা খাতুন, সাতক্ষীরা সদর থানার খানপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে সাগর হোসেন (২৫) 

আটকের হওয়ার পর অজ্ঞান পার্টির সর্দার আবুল খায়ের বাবুর স্বীকারোক্তি মতে তাহার কালিগঞ্জ থানাধীন চৌবাড়ীয়া নিজ বাড়ি থেকে ৫ আনা ওজনের একটি স্বর্ণের আংটি, নগদ নয় হাজার টাকা, এক বোতল চেতনানাশক তরল পর্দার্থ, এক কৌটা চেতনানাশক গুড়া ও দুই বোতল পোর্টেবল গ্যাস রেন্স উদ্ধার করা হয়।

সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান জানান, সাতক্ষীরা জেলায় বিভিন্ন সময়ে নানা ধরনের চুরি সংঘটিত হয়ে আসছিলো। তার ধারাবাহিকতায় ৩১ মার্চ রাতে সাতক্ষীরা সদর থানাধীন এলকায় অজ্ঞান পার্টির সদস্যরা ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে চেতনানাশক ঔষধ স্প্রে করে নগদ ৯ হাজার টাকা ও ১০ আনা ওজনের স্বর্ণের কানের দুল যার মূল্য আনুমানিক ৫০ হাজার টাকা ও ২৫ হাজার টাকা মূল্যের  ৫ আনা ওজনের একটি আংটি চুরি হয়। তাছাড়া সদর থানার আলীপুর কুলপোতা গ্রামের হারাণ চন্দ্রের বাড়িতে একই ভাবে চুরি সংঘটিত হয়। ভুক্তভোগীদের মামলার প্রেক্ষিতে অজ্ঞান পার্টির সর্দার বাবুকে আটক করা হয়েছে। এ সময় বাবুর স্ত্রী ও সহযোগী সাগরকে আটক করা হয়। অজ্ঞান পার্টির সর্দার বাবুর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৫ টি মামলা রয়েছে। তার অপর সহযোগী সাগরের বিরুদ্ধে ৫ টি মামলা চলমান। 

তিনি আরও জানান, ঈদকে সামনে রেখে অজ্ঞান পার্টি তৎপর হয়েছে। তাদের প্রতিহত করতে জেলা পুলিশ সর্বদা প্রস্তুত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় অজ্ঞান পার্টির সর্দার সহ আটক ৩

আপডেট সময় : 12:03:00 am, Monday, 10 April 2023