সাতক্ষীরা 2:05 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরার যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী খালেক মন্ডলের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:27:40 pm, Thursday, 20 July 2023 270 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী সাতক্ষীরার জামায়াত নেতা মাওলানা আব্দুল খালেক মন্ডল চিকিৎসাধীন অবস্থায় খুলনা ২৫০ শয্যা হাসপাতালে মৃত্যুবরন করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন )। বৃহস্পতিবার ২০শে জুলাই বিকাল ৫টা ৪৫ মিনিটে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। আব্দুল খালেক মন্ডলের ছোট ছেলে ফারুক মন্ডল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুল খালেক মন্ডল সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি ইউনিয়নের খলিলনগর গ্রামের চাঁদ মন্ডলের ছেলে। তিনি ১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বৈকারী ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। ১৯৯০ সালে তিনি সাতক্ষীরা সদর উপজেলার চেয়ারম্যান ছিলেন। এ ছাড়াও ২০০১ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসাবে ৮ম সংসদ নির্বাচনে তিনি সাতক্ষীরা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য থাকা অবস্থায় আব্দুল খালেক মন্ডল সাতক্ষীরার আগরদাড়ী কামিল মাদরাসার অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেছেন।

খালেক মন্ডলের ছোট ছেলে ফারুক মন্ডল জানান, গত ৮ই জুলাই শনিবার তিনি বার্ধক্যজনিত কারনে সাতক্ষীরা কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর পরদিন সাতক্ষীরা মেডিকেল কলেজে নেওয়া হলে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকালে তিনি মারা যান। উল্লেখ্য, আব্দুল খালেক মন্ডলের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১৫ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। এতে ৬টি অভিযোগ উপস্থাপন করা হয়। একই বছরের ৮ই ফেব্রুয়ারী রোববার তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এরপর ২০১৭ সালের ৮ই ফেব্রুয়ারী চুড়ান্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্তকারী সংস্থা। প্রতিবেদনে বলা হয়, ১৯৭১ সালে সাতক্ষীরা মহকুমায় রাজাকার বাহিনীর প্রধান সংগঠন ছিলেন আব্দুল খালেক মন্ডল। তখন পাকিস্তানি বাহিনীর সাথে যোগসাজশে অসংখ্য নিরস্ত্র ও নিরীহ মানুষকে হত্যা করা ছাড়াও নৃশংসতা চালান তিনি। ২০১৮ সালের ৫ই মার্চ তারিখে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এরপর ২০২২ সালের ২৪শে মার্চ খুন, ধর্ষন ও অপহরন সহ ৬টি অভিযোগের সত্যতা প্রমানিত হওয়ায় তাকে মৃত্যুদন্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ। এই রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল’ও করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরার যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী খালেক মন্ডলের মৃত্যু

আপডেট সময় : 10:27:40 pm, Thursday, 20 July 2023