সাতক্ষীরা 2:07 pm, Wednesday, 11 November 2026
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

সাতক্ষীরার কালিগঞ্জে এয়ারগানসহ এক ব্যক্তি আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:19:14 pm, Friday, 4 July 2025 153 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের মহৎপুর গ্রামে অভিযান চালিয়ে দুইটি দেশীয় এয়ারগানসহ শেখ রেজাউল কবির (৪৭) নামের একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৪ জুলাই) দুপুর দেড়টার দিকে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস কুমার ঘোষের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর একটি টহল দল যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরেক অভিযুক্ত লেয়াকত হোসেন (৫০) সুকৌশলে পালিয়ে যায়। আটক শেখ রেজাউল কবির মহৎপুর গ্রামের মৃত আলহাজ্ব আবুল শেখের ছেলে এবং পলাতক লেয়াকত হোসেন কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ইছাম উদ্দিনের ছেলে।

অভিযান চলাকালে দুইটি দেশীয় এয়ারগান ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটককৃত ব্যক্তিকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরার কালিগঞ্জে এয়ারগানসহ এক ব্যক্তি আটক

আপডেট সময় : 10:19:14 pm, Friday, 4 July 2025