সাতক্ষীরা 2:34 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় ৫নং ওয়ার্ড পৌর বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:55:50 pm, Sunday, 4 January 2026 157 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা :সাতক্ষীরার পারকুখরালী পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ ডিসেম্বর ২০২৬) সন্ধ্যা ৬টায় পারকুখরালীর মেঝিমিয়ার মোড়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সদস্য নেছারুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোহারাব হোসেন বাবু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবি, সাবেক পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল আল মামুন রাজু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শের আলী, সদর থানা বিএনপির সাবেক সদস্য সচিব প্রফেসর আতাউর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহসিন আলম, সদর থানা স্বেচ্ছাসেবক দলের নেতা সাইদুল ইসলাম হিমু এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রচার সম্পাদক সোহারাফ হোসেন সৌরভ।
এছাড়াও উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী শহিদুল ইসলাম, সহসভাপতি প্রার্থী আব্দুল আল মানুন, সেক্রেটারি প্রার্থী মন্টু, ৬নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ গাজী, শাহাজান গাজী, জাকির হোসেন, আব্দুল বারীসহ জেলা, পৌর ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা আবু তালেব। এ সময় দেশ, জাতি ও দলের শান্তি ও সমৃদ্ধি কামনার পাশাপাশি বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় ৫নং ওয়ার্ড পৌর বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

আপডেট সময় : 10:55:50 pm, Sunday, 4 January 2026