সাতক্ষীরা 3:42 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সাতক্ষীরায় ৫টি আসন-এটা দাবি নয়, ন্যায্য অধিকার ও বাস্তবতার প্রতিফলন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 04:21:16 pm, Friday, 8 August 2025 301 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

আফজাল হোসেন, নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূল—যেখানে প্রতিটি নিঃশ্বাসেই লবণাক্ততা, প্রতিটি প্রহরে ঝুঁকি ঘূর্ণিঝড়ের। সেখানেই সাতক্ষীরা জেলার বিস্তৃত জনপদগুলো টিকে আছে প্রকৃতির বিরুদ্ধধর্মী এক লড়াইয়ে। জনপদগুলোর প্রাণশক্তি শ্যামনগর, কালিগঞ্জ, আশাশুনি, তালা, দেবহাটা ও কলারোয়া। তাদের দাবি—এটি কোনো দলীয় এজেন্ডা নয়, এটি ভৌগোলিক বাস্তবতা এবং মানবিক প্রয়োজন। সাতক্ষীরায় পুনরায় ৫টি সংসদীয় আসন পুনর্বিন্যাস করতে হবে, বিশেষ করে শ্যামনগরকে ফিরিয়ে দিতে হবে তার স্বতন্ত্র সাংবিধানিক কণ্ঠস্বর।

শ্যামনগর—বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা। আয়তন প্রায় ১,৯৬৮ বর্গকিলোমিটার, যা সাতক্ষীরার মোট আয়তনের অর্ধেকের বেশি। সাতক্ষীরা জেলার মোট আয়তন ৩,৮৫৮.৩৩ বর্গকিলোমিটার। অপরদিকে আশাশুনি উপজেলার আয়তন ৩২৫.৩১ বর্গকিলোমিটার। ফলে নির্বাচন কমিশনের প্রস্তাবিত নতুন সাতক্ষীরা–৪ আসনে এই দুই উপজেলাকে একত্রে রাখা হলে, এই আসনের আয়তন দাঁড়ায় প্রায় ২,২৯৩.৩৪ বর্গকিলোমিটার—যা জেলার মোট আয়তনের প্রায় ৬০ শতাংশ। এটি দেশের যেকোনো সংসদীয় আসনের তুলনায় একটি অস্বাভাবিকভাবে বৃহৎ ও প্রশাসনিকভাবে জটিল এলাকা হয়ে দাঁড়ায়।

দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে সুন্দরবনের ঘন অরণ্য আর মাঝখানে ছড়িয়ে থাকা অসংখ্য নদ-নদী, খাল ও চরাঞ্চল নিয়ে গঠিত শ্যামনগর এলাকায় সড়ক পথের স্বাভাবিকতা যেন এক বিলাসিতা। অনেক অঞ্চলে বর্ষা মৌসুমে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। শ্যামনগর-আশাশুনি, কালিগঞ্জ বা দেবহাটা—প্রতিটি উপজেলা নিজেই একেকটি দুর্যোগপ্রবণ অঞ্চল। এমন ভৌগলিক বিচ্ছিন্নতা নিয়ে একক আসনে একাধিক উপজেলা অন্তর্ভুক্ত করা বাস্তবতার বিরুদ্ধে দাঁড়ানো।

১৯৮৬ সালের জাতীয় নির্বাচনে সাতক্ষীরায় প্রথমবারের মতো ৫টি সংসদীয় আসন তৈরি করা হয়। সাতক্ষীরা–১ ছিল কলারোয়া ও তালা, সাতক্ষীরা–২ সদর, সাতক্ষীরা–৩ আশাশুনি, সাতক্ষীরা–৪ কালিগঞ্জ ও দেবহাটা, এবং সাতক্ষীরা–৫ হিসেবে ছিল শ্যামনগর। এই বিন্যাসে প্রতিটি দুর্যোগপ্রবণ উপজেলা নিজস্ব পরিচয়ে, নিজস্ব চ্যালেঞ্জসহ জাতীয় সংসদে প্রবেশাধিকার পেয়েছিল। বিশেষ করে শ্যামনগর, যার প্রাকৃতিক বৈশিষ্ট্য অন্য যেকোনো উপজেলার তুলনায় ব্যতিক্রম—সেটি পেয়েছিল স্বতন্ত্র কণ্ঠস্বর।

২০০৮ সালের নির্বাচন কমিশনের পুনর্বিন্যাসে সাতক্ষীরায় আসন সংখ্যা কমে দাঁড়ায় ৪টিতে। বিলুপ্ত হয় সাতক্ষীরা–৫। এর ফলে শ্যামনগর একক আসনের মর্যাদা হারায়। বিভক্ত হয় কালিগঞ্জ, দেবহাটা ও আশাশুনি। শ্যামনগর যুক্ত হয় কালিগঞ্জের কিছু অংশের সঙ্গে এবং কালিগঞ্জের একাংশের সাথে আশাশুনি ও দেবহাটা নিয়ে সাতক্ষীরা ৩ আসনের সীমানা নির্ধারিত হয় একাধিক উপজেলা একত্রিত হওয়ায় প্রশাসনিক বাস্তবতা ও দুর্যোগ ব্যবস্থাপনার জটিলতা আরও বেড়ে যায় শ্যামনগর,কালিগঞ্জ,আশাশুনি ও দেবহাটা উপজেলার।

২০২৫ সালের খসড়া আসন পুনর্বিন্যাসে সাতক্ষীরা–৩ করা হয়েছে কালিগঞ্জ ও দেবহাটা নিয়ে, আর সাতক্ষীরা–৪ তে রাখা হয়েছে শ্যামনগর ও আশাশুনি। তবে আশাশুনি ও শ্যামনগরের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ নেই। এই দুই উপজেলার মাঝে যাতায়াত একমাত্র সম্ভব নৌপথে—যা সময়সাপেক্ষ ও দুর্যোগকালে প্রায় বন্ধ হয়ে যায়। এত বৃহৎ ও দুর্যোগপ্রবণ অঞ্চলে একজন সাংসদ প্রশাসনিকভাবে কীভাবে কার্যকর হবেন—এমন প্রশ্ন এখন এলাকাবাসীর মুখে মুখে।

এই খসড়া প্রকাশের পর পরই রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই সিদ্ধান্তের বিরোধিতা করে মাঠে নেমেছেন। চলছে মানববন্ধন, বিক্ষোভ, হ্যাশট্যাগ আন্দোলন, স্মারকলিপি পেশ। বিএনপির সাতক্ষীরা জেলার যুগ্ন আহবায়ক ড. মনিরুজ্জামান বলেন, শুধু জনসংখ্যা নয়, ভৌগোলিক বিচ্ছিন্নতা ও দুর্যোগপ্রবণতাও বিবেচনায় নেওয়া উচিত। শ্যামনগর ও আশাশুনি এক আসনে রাখলে জনগণ চরম ভোগান্তিতে পড়বে। জামায়াতে ইসলামির সাবেক সংসদ গাজী নজরুল ইসলাম বলেন প্রাকৃতিক দুর্যোগের ঘনঘটা আর বৃহৎ উপকূলীয় অঞ্চল বেষ্টিত শ্যামনগরের মতো জনপদের জন্য আলাদা আসন অপরিহার্য।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুনজুর এলাহী বলেন, একটি অঞ্চল যখন নিয়মিত দুর্যোগের মুখে পড়ে, তখন তার জন্য সাংবিধানিক প্রতিনিধি হওয়া উচিত নিকটবর্তী ও নিবেদিত। ভৌগোলিক প্রতিকূলতা ও জনসম্পৃক্ততা—উভয়ই আসন নির্ধারণের মূল বিবেচ্য হওয়া উচিত।

তাই দক্ষিণ উপকূলের মানুষ এখন শুধু ভোটের অধিকার চায় না, তারা চায় টেকসই উন্নয়ন, দুর্যোগ-প্রতিরোধে বাস্তবিক সুরক্ষা এবং তাদের জীবনসংগ্রামের স্বীকৃতি। এজন্য তারা দাবি করছে সাতক্ষীরায় পুনরায় ৫টি সংসদীয় আসন পুনর্বিন্যাসের, যাতে দেশের সবচেয়ে বড় ও দুর্যোগপ্রবণ উপজেলা শ্যামনগর ফিরে পায় নিজস্ব একটি স্বতন্ত্র আসন। এই দাবি শুধু একটি এলাকার নয়, এটি উপকূলের মানুষের অস্তিত্ব, নিরাপত্তা ও মর্যাদার প্রশ্ন। স্থানীয়দের ভাষায়— এটা কোনো রাজনৈতিক দাবি নয়, এটি আমাদের ন্যায্য অধিকার ও বাস্তবতার প্রতিফলন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় ৫টি আসন-এটা দাবি নয়, ন্যায্য অধিকার ও বাস্তবতার প্রতিফলন

আপডেট সময় : 04:21:16 pm, Friday, 8 August 2025