সাতক্ষীরা 12:43 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সাতক্ষীরায় ২টি স্বর্ণের বারসহ কামাল হোসেন আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:03:39 pm, Sunday, 12 January 2025 208 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: ১২ জানুয়ারী রবিবার বেলা দুইটায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় একটি বিশেষ আভিযানিক দল একজন আসামীসহ ২৬০ গ্রাম ৭৬০ মিলিগ্রাম ওজনের ২টি স্বর্ণের বার আটক করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাতক্ষীরাস্থ কাকডাঙ্গা এলাকা দিয়ে স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে গমন করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর অত্র ব্যাটালিয়নের কাকডাঙ্গা বিওপির হাবিলদার মোঃ খবির হোসেন এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল কাকডাঙ্গা বাজারের পূর্ব পার্শ্বে কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময় আভিযানিকদল উক্ত স্থানে কাকডাঙ্গা বাজারের পাকা রাস্তা হতে বাইসাইকেল যোগে সীমান্তের উদ্দেশ্যে গমনকালে সন্দেহজনক ভাবে বাংলাদেশী নাগরিক কলারোয়ার কাকডাঙ্গা গ্রামের খোকন সরদারের ছেলে মোঃ কামাল হোসেন (৩৫) কে ১টি মোবাইল, ১টি বাইসাইকেল ও নগদ ১,৬১০ টাকাসহ আটক করে। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে তার কোমরের বাম পার্শ্বে লুঙ্গীর সাথে কষ্টেপ দ্বারা পেঁচানো অবস্থায় ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২৬০ গ্রাম ৭৬০ মিলিগ্রাম যার মূল্য ৩০,৯১,৫৭১ (ত্রিশ লক্ষ একানব্বই হাজার পাঁচশত একাত্তর) টাকা, ০১টি মোবাইল ১,৫০০ টাকা এবং নগদ ১,৬১০ টাকা এবং বাইসাইকেল আনুমানিক ৫,০০০ টাকা । সর্বমোট মূল্য-৩০,৯৯,৬৮১/- (ত্রিশ লক্ষ নিরানব্বই হাজার ছয়শত একাশি) টাকা।

স্বর্ণেরবার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে পরিবহন ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা দায়ের করতঃ স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা এবং আসামীকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় ২টি স্বর্ণের বারসহ কামাল হোসেন আটক

আপডেট সময় : 09:03:39 pm, Sunday, 12 January 2025