সাতক্ষীরায় সুন্দরবনের আঙ্গিকে গোলপাতা রেস্টুরেন্টের শুভ উদ্বোধন
- আপডেট সময় : 10:34:44 pm, Friday, 22 August 2025 253 300 বার পড়া হয়েছে

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা:সাতক্ষীরায় নিরিবিলি নান্দনিক পরিবেশে অভিজাত ও রুচিশীল মানুষের খাদ্য ও বিনোদনের চাহিদা মেটাতে যাত্রা শুরু করল সুন্দরবনের আঙ্গিকে “গোলপাতা রেস্টুরেন্ট”।
শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় শহরের মিনি মার্কেট এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়। ব্যবস্থাপনা পরিচালক শেখ মোছায়েত হোসেন জ্যোতির স্বাগত বক্তব্যের পর মোনাজাত ও কেক কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার মেয়র ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাসকিন আহমেদ চিশতি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ও বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের বোলিং কোচ রবিউল ইসলাম শিবলু।
এসময় জেলার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, ফুড ব্লগার, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
রেস্টুরেন্টের সৌন্দর্য বাড়াতে এখানে বনবিধি, ঝাউবন, কেওড়াবন, সুন্দরী ও ইরাবতী নামের পাঁচটি কটেজ নির্মাণ করা হয়েছে। যেখানে বসে ভোজনবিলাসীরা নান্দনিক প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন ফাস্টফুড উপভোগ করতে পারবেন।
আয়োজকরা জানান, গোলপাতা রেস্টুরেন্ট কেবল খাবারের জন্যই নয়, বরং মানুষের মানসিক প্রশান্তি ও বিনোদনের জন্যও এক অনন্য স্পট হয়ে উঠবে।


























