সাতক্ষীরা 2:55 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় সাধারণ শিক্ষার্থী ও জনতার ধর্ষণবিরোধী বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:33:07 pm, Tuesday, 11 March 2025 189 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন:নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়ে সাতক্ষীরায় সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় জনতার আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১মার্চ) বিকাল সাড়ে ৩টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এই প্রতিবাদ কর্মসূচি শুরু হয়।

শুরুতে মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়, এরপর একে একে বক্তারা নারী ও শিশু নির্যাতন রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি তোলেন এবং এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

পরে বিক্ষোভ মিছিলটি পার্ক থেকে শুরু হয়ে থানা মোড় হয়ে শহরের পাওয়ার হাউজের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা নানা প্রতিবাদী স্লোগান দেন—
“আমার বোনের কান্না, আর না আর না” “তুমি কে আমি কে, আছিয়া আছিয়া” “আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই” “আমার মা-বোন আতঙ্কে, ধর্ষক কেন বাহিরে” “ফাঁসি চাই, ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই”।

বিক্ষোভ ও মানববন্ধনটি দৈনিক মানবজমিন-এর সাতক্ষীরা প্রতিনিধি এস. এম. বিপ্লব হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে মো. রাহাতুল ইসলাম বাপ্পা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন মো. আতিকুজ্জামান সাহেদ, গাজী আসাদ, মো. তরিকুল ইসলাম অন্তর, গোলাম হোসেন রিফাত, রঞ্জিতা সরকার পূজা, শাখাওয়াত হোসেন বাঁধন, আদিব আদনান, মাহবুবুর রহমান তূর্য, জাহিদুর রহমান বাধন,সাকিব প্রমুখ।

বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতন সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়। তারা আরও বলেন, যদি ন্যায়বিচার নিশ্চিত করা না হয়, তাহলে জনগণই এর উপযুক্ত বিচার করবে।

বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন বয়সের মানুষ। তবে সবচেয়ে আবেগঘন দৃশ্য ছিল সামনের সারিতে দাঁড়িয়ে থাকা ছোট ছোট কন্যাশিশুরা, যাদের হাতে ছিল প্ল্যাকার্ড— “আমাদের নিরাপত্তা কে দেবে?” এই বার্তা আন্দোলনকারীদের আরও দৃঢ় করে তোলে এবং সমাজের প্রতিটি স্তরে সচেতনতা তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরে।

সাতক্ষীরার সাধারণ মানুষ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা এই প্রতিবাদ সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা ধর্ষণবিরোধী কঠোর আইন প্রণয়ন ও কার্যকর করার দাবি জানান এবং নারীদের নিরাপত্তা নিশ্চিতে সক্রিয় ভূমিকা রাখার জন্য প্রশাসনসহ সমাজের সকল স্তরের মানুষের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় সাধারণ শিক্ষার্থী ও জনতার ধর্ষণবিরোধী বিক্ষোভ

আপডেট সময় : 11:33:07 pm, Tuesday, 11 March 2025