সাতক্ষীরা 4:34 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সাতক্ষীরায় রিভো ইলেকট্রনিক মোটরসাইকেল শোরুমের শুভ উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 06:48:52 pm, Friday, 7 November 2025 269 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি: দেশের ক্রমবর্ধমান ইলেকট্রিক ভেহিক্যাল (ইভি) বাজারের চাহিদা মেটাতে এবং পরিবেশবান্ধব যাতায়াত নিশ্চিত করতে সাতক্ষীরা শহরে রিভো ইলেক্ট্রিক মোটরসাইকেল শোরুমের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (০৭ নভেম্বর) বিকেলে শহরের মুন্সিপাড়া ক্লাবের পাশে রিভো ব্র্যান্ডের এ ইলেক্ট্রিক মোটরসাইকেল শোরুমের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ কম্পিউটার মালিক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি হাফিজ আল আসাদ সান্নু।
​
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার বিশিষ্ট ব্যবসায়ী মো: ওয়াইজ হুসাইন (দিপু), বেঙ্গল হার্ডওয়্যার এর স্বত্ত্বািকারী সানজিদ আহম্মেদ, সাতক্ষীরার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ইয়াসিন আরাফাত ও সাকিব জামান প্রমুখ।

এসময় রিভো ইলেক্ট্রিক মোটরসাইকেলের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পরিবেশপ্রেমীরা উপস্থিত ছিলেন।

রিভো ইলেক্ট্রিক মোটরসাইকেল সাতক্ষীরা শোরুমের সত্ত্বাধিকারী তৌফিক আজাদ জানান, “এই নতুন শোরুমের মাধ্যমে সাতক্ষীরা এবং এর পার্শ্ববর্তী এলাকার গ্রাহকরা সরাসরি রিভোর অত্যাধুনিক ইলেকট্রনিক মোটরসাইকেলগুলো দেখার ও কেনার সুযোগ পাবেন। একইসাথে, বিক্রয়োত্তর সেবা এবং যন্ত্রাংশের সহজলভ্যতা নিশ্চিত করা হবে।”

তিনি আরো জনান, “একদম সীমিত খরচে দীর্ঘ পথ চলার অঙ্গীকারে পরিবেশবান্ধব মোটরসাইকেলগুলো সাতক্ষীরা ভালই সাড়া ফেলেছে।”

তৌফিক আজাদ জানান, “সর্বপ্রথম রিভো ব্র্যান্ডের ইকো হ্যাভেন ই-বাইক শোরুমের মাধ্যমে সাতক্ষীরায় তাদের পথচলা। গ্রাহকের চাহিদার প্রেক্ষিতে আজ দ্বিতীয় শোরুমের উদ্বোধন করা হল।”

তাদের ​এই উদ্যোগ স্থানীয় ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। নতুন এই শাখাটি সাতক্ষীরার যাতায়াত ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় রিভো ইলেকট্রনিক মোটরসাইকেল শোরুমের শুভ উদ্বোধন

আপডেট সময় : 06:48:52 pm, Friday, 7 November 2025