সাতক্ষীরা 2:23 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:27:21 pm, Friday, 21 February 2025 334 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ।শুক্রবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক ভাষা দিবস, মার্তৃভাষা আন্দোলনে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েএকুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে সর্বস্তরের মানুষ।

এর আগে ভাষা শহীদদের স্মরণে সকল শহীদ মিনার চত্বর মুখরিত হয়ে ওঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি…গানের সুরে। পাশাপাশি মাইকে ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাস তুলে ধরা হয়।

রাত ১২টা ১ মিনিটে প্রথমে সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, পুলিশ সুপার মনিরুল ইসলাম সহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, জেলা বিএনপি, সাতক্ষীরা পৌরসভাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

পরে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র ‘দ্য এডিটরস’, জেলা শিক্ষা অফিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পুলিশ সুপার পিবিআই, গণপূর্ত বিভাগ, সামাজিক বনায়ন কেন্দ্র, পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা, সাতক্ষীরা জেলা মন্দির সমিতি সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় শহীদ মিনার চত্বরে ছিলো বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি। রাতের প্রথম প্রহরে শহীদদের স্মরণে ফুলে ফুলে ঢেকে যায় শহীদ মিনার।

১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে প্রাণ দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউলসহ নাম না জানা আরও অনেকে। তাদের আত্মত্যাগের পথ ধরেই এসেছে স্বাধীনতা। ১৯৯৯ সালে ইউনেস্কোর স্বীকৃতির মধ্য দিয়ে দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে সারা বিশ্বে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় : 11:27:21 pm, Friday, 21 February 2025