সাতক্ষীরা 10:23 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সাতক্ষীরায় মেয়েদের খেলার জাদুতে জেগে উঠছে নতুন সমাজচেতনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 06:23:46 pm, Tuesday, 4 November 2025 205 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে মেয়েদের মাঠে নামা ছিল একপ্রকার নিষেধ। কিন্তু সময় বদলেছে। এখন সেই মেয়েরাই খেলার মাধ্যমে সমাজে পরিবর্তনের অনুপ্রেরণা হয়ে উঠছেন। (৪ নভেম্বর) মঙ্গলবার সারাদিন ব্যাপি
দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে ও টিডিএইচ ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত হয় ‘স্পোর্টস ফর প্রোটেকশন, রেজিলিয়েন্স অ্যান্ড ট্রান্সফরমেশন (SPiRiT)’ প্রকল্পের সুইস ডেভেলপমেন্ট কোঅপারেশন (SDC) ও অলিম্পিক রিফিউজি ফাউন্ডেশন (ORF) ইউনিয়ন পর্যায়ের খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে।

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত শিশু ও যুবদের ক্ষমতায়নের লক্ষ্যে সাতক্ষীরার পাঁচ উপজেলার ১৫টি ইউনিয়নের ২৭০০ ছেলে-মেয়ে অংশ নেয় এ কার্যক্রমে। নিরাপদ খেলার মাধ্যমে তারা আত্মবিশ্বাস, সহযোগিতা, নেতৃত্ব ও সমস্যা সমাধানের জীবনদক্ষতা অর্জন করেছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ও সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু।

অনুষ্ঠানে দেবহাটা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন বকুলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহাম্মেদ তাহমির সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, সহ আরো অনেকে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবহাটা উপজেলা কোঅর্ডিনেটর শেখ সোহেল মাহমুদ।

এসময় বক্তরা বলেন,একসময় সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে মেয়েদের মাঠে নামা ছিল এক অঘোষিত সামাজিক নিষেধাজ্ঞা। সমাজের বাঁধা, কুসংস্কার, আর ভয় তাদের স্বপ্নকে আটকে রাখত। কিন্তু আজ সেই মেয়েরা মাঠে দাঁড়িয়ে প্রমাণ করছেখেলাধুলা শুধু বিনোদন নয়, এটি সামাজিক পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ার।

বক্তারা আরো বলেন, SPiRiT প্রকল্প এর মাধ্যমে মেয়েরা যেমন মাঠে খেলছে, তেমনি নিজেদের সমস্যা চিহ্নিত করছে এবং তার সমাধানে নেতৃত্ব দিচ্ছে। খেলাধুলা তাদের আত্মবিশ্বাস, সহযোগিতা, যোগাযোগ, আবেগ নিয়ন্ত্রণ, সৃজনশীল চিন্তা ও দায়িত্ববোধের মতো জীবন দক্ষতা অর্জনে সহায়তা করছে। এখন তারা নিজেদের সক্ষমতা বুঝতে শিখেছে, পরিবার ও সমাজে নিজের অবস্থান শক্ত করেছে।

দিনব্যাপী আয়োজনে অনুষ্ঠিত হয় ফুটবল, হাড়িভাঙা, মার্বেল চামচ দৌড়সহ ঐতিহ্যবাহী খেলা। অংশগ্রহণকারী কিশোর-কিশোরীরা কমিউনিটি ম্যাপিং ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও উপস্থাপন করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় মেয়েদের খেলার জাদুতে জেগে উঠছে নতুন সমাজচেতনা

আপডেট সময় : 06:23:46 pm, Tuesday, 4 November 2025